× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির বড় ভক্ত ফেদেরার

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ ২০:১৬ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬ ২০:১৭ পিএম

মেসির বড় ভক্ত ফেদেরার

বিশ্ব ক্রীড়াঙ্গনের দুই কিংবদন্তিটেনিসের রজার ফেদেরার ও ফুটবলের লিওনেল মেসি। নিজ নিজ খেলায় যুগের পর যুগ আধিপত্য বিস্তার করে আসছেন। যে কারনে এই দুই তারকাকে প্রায়ই একে অপরের সঙ্গে তুলনা করা হয়। এবার মেসিকে নিয়ে অকপট প্রশংসা করলেন সাবেক সুইস টেনিস তারকা রজার ফেদেরার।

সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেদেরার বলেন, ‘আমি মেসির সঙ্গে মাত্র একবার দেখা করেছি। ব্যক্তিগতভাবে তাকে খুব কাছ থেকে চিনি না। তবে ফুটবলে সে যা করেছে, তা অসাধারণ। আমি সত্যিই তার বড় ভক্ত। যেভাবে সে ফুটবলকে নিয়ন্ত্রণ করেছে এবং খেলাটাকে বদলে দিয়েছে, তা অবিশ্বাস্য। সে ইতিমধ্যেই বিশ্বকাপ জিতেছেএটা তার জন্য অনেক বড় স্বস্তি। যদিও বিশ্বকাপে খেলা মানেই চাপ, তবুও আমি তাকে অনুসরণ করব।’

আর্জেন্টিনার হয়ে মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ নিয়েও কথা বলেন ফেদেরার। অনেকেরই ধারণা, ২০২৬ বিশ্বকাপ খেলে মেসি অবসরে যাবেন। বিষয়টি নিয়ে ৪৪ বছর বয়সী এই সাবেক টেনিস কিংবদন্তি জানান, যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপ দেখতে তিনি নিজেও যেতে পারেন, ‘সুইজারল্যান্ডও বিশ্বকাপে উঠেছে, তাই আমি যেতে পারি। আমি চাই, মেসি তার ক্যারিয়ারের জন্য যে শেষটা চায়, সেটাই পাক।’

উল্লেখ্য, ২০২২ সালে অবসর নেওয়ার পর ফেদেরারকে শুভেচ্ছা জানিয়েছিলেন লিওনেল মেসি নিজেও। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লিখেছিলেন, ‘টেনিস ইতিহাসের এক অনন্য প্রতিভা। যেকোনো ক্রীড়াবিদের জন্য উদাহরণ। নতুন অধ্যায়ের জন্য শুভকামনা।’

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা