× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থ কমিটি থেকে নাজমুলকে অব্যাহতি দিল বিসিবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ ১৮:১২ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬ ১৮:২৩ পিএম

এম নাজমুল ইসলাম। ছবি: এএফপি

এম নাজমুল ইসলাম। ছবি: এএফপি

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পরিচালক এম নাজমুল ইসলামকে। বোর্ডের বৃহত্তর স্বার্থে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেলে জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা এবং বোর্ডের স্বার্থ বিবেচনায় নিয়ে বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিবি সংবিধানের ৩১ নম্বর অনুচ্ছেদে সভাপতির ওপর অর্পিত ক্ষমতার আলোকে।

বিসিবির পক্ষ থেকে আরও বলা হয়, বোর্ডের কার্যক্রম যেন নির্বিঘ্ন ও কার্যকরভাবে পরিচালিত হতে পারে সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আবারও ক্রিকেটারদের পাশে থাকার কথা জানিয়ে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, ক্রিকেটারদের কাছ থেকে পেশাদারিত্ব আশা করে বোর্ড। ক্রিকেটারদের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার। বোর্ডের আওতাধীন ক্রিকেটারদের সম্মান ও মর্যাদা তুলে ধরতে বোর্ড পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। বিসিবির আশা, চ্যালেঞ্জিং এই সময়ে বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য ক্রিকেটাররা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিবেদন প্রদর্শন করবে এবং বিপিএলে অংশগ্রহণ চালিয়ে যাওয়া নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে।

বিসিবির এই বিবৃতির ঘণ্টা দুয়েক আগেই ক্রিকেটারদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো কমিটি বা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াই যথেষ্ট নয়, নাজমুলের পদত্যাগের নিশ্চয়তা চান তারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা