× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় যুব হ্যান্ডবলের ফাইনালে ঢাকা-পঞ্চগড়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ১৮:৩৭ পিএম

জাতীয় যুব হ্যান্ডবলের ফাইনালে ঢাকা-পঞ্চগড়

পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চলমান টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে পঞ্চগড় ও ঢাকা। কাল বৃহস্পতিবার বেলা ৩টায় ফাইনালে ঢাকার মুখোমুখি হবে পঞ্চগড়। এর আগে দুপুর ১টায় তৃতীয় স্থান নির্ধারণী খেলায় কুষ্টিয়া খেলবে যশোরের বিপক্ষে।  

প্রতিযোগিতার চতুর্থ দিনে আজ বুধবার (১৪ জানুয়ারি) প্রথম সেমিফাইনালে পঞ্চগড় ৩৭-১৮ গোলে যশোরকে ও দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা ৩৫-২৯ গোলে হারায় কুষ্টিয়াকে। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান তানভীর কনস্ট্রাকশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ।


আরকে/প্রবা

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা