প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২২:৫৭ পিএম
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বিসিএফ ওপেন ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় চ্যাম্পিয়ন হয়েছেন। বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান রানারআপ এবং মানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেট মাস্টার সাজিদুল হক তৃতীয় স্থান লাভ করেছেন।
মনন, ফাহাদ ও সাজিদুল প্রত্যেকে ৯ খেলায়
সাড়ে সাত পয়েন্ট করে অর্জন করেন। টাইব্রেকিং পদ্ধতির কাট ওয়ান বুশলজ স্কারে ৫১ স্কোর
করে মনন রেজা নীড় শিরোপা জয় করেন, ৫০ স্কোর নিয়ে ফাহাদ রানারআপ এবং ৪৫ স্কোর নিয়ে সাজিদুল
তৃতীয় হন। vs-696527c63c242.jpg)
সাত পয়েন্ট করে অর্জন করেন ৫ খেলোয়াড়।
টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে তিতাস ক্লাবের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ চতুর্থ,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস পঞ্চম, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক
মাস্টার মিনহাজ উদ্দিন ষষ্ঠ, বাংলাদেশ পুলিশ দাবা ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু
সুফিয়ান শাকিল সপ্তম ও আহনাফ রশিদ চৌধুরী অষ্টম স্থান লাভ করেন। সাড়ে ছয় পয়েন্ট করে
অর্জন করেন ৮ খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার
মোহাম্মদ জাভেদ নবম, মানহা’স ক্যাসেলের ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান দশম, জনতা
ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির মুহতাদি তাজওয়ার নাশিদ একাদশ, খেলাঘর দাবা সংঘের
রায়ান রশিদ মুগ্ধ দ্বাদশ ও খেলাঘর দাবা সংঘের যোয়ার হক প্রধান ত্রয়োদশ স্থান পেয়ে অর্থ
পুরস্কার লাভ করেন।
রেটিং ক্যাটাগরি পুরস্কার পান যথাক্রমে
ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, মিরাজ উদ্দিন আহমেদ ও কামরুজ্জামান মামুন। অনুর্ধ-১৪ পুরস্কার
পান ঐতিজ্য বড়ুয়া, অনুর্ধ-১০ পুরস্কার পান আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ, নারী বিভাগে
পুরস্কার পান ফিদেমাস্টার নোশিন আঞ্জুম এবং উর্ধ-৫০ পুরস্কার পান ফিদেমাস্টার সেখ নাসির
আহমেদ।
নবম বা শেষ রাউন্ডের খেলা সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত
হয়। নবম রাউন্ডের খেলায় মনন জাভেদকে, সাজিদুল নাসিরকে, সাকলাইন আফজাল হোসেন সাচ্চুকে,
আহনাফ ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে, মাহফুজুর নাসিরকে, নীলয় দেবনাথ ক্যান্ডিডেট
মাস্টার মাছুম হোসেনকে, খুশবু দেলোয়ার হোসেনকে, নোশিন ফয়সাল হোসেনকে, রায়ান ক্যান্ডিডেট
মাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, মুহতাদি তাজওয়ার নাশিদ এম এম জহিরুল ইসলামকে ও ক্যান্ডিডেট
মাস্টার যোয়ার হক প্রধান মোহাম্মদ সেলিমকে হারান।
ফাহাদ সুব্রতর সাথে ও মিনহাজ শাকিলের
সাথে ড্র করেন।
৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ১৭৯ দাবাড়ু অংশগ্রহণ করেন। আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আরকে/প্রবা