প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২০:৩৭ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ২৩:০১ পিএম
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সানজিদা আক্তার মেঘলার সেলফিতে লাল-সবুজ বাহিনী।
নারীদের বিশ্বকাপ টি-টোয়েন্টি বাছাইপর্ব খেলতে সোমবার (১২ জানুয়ারি) নেপালের কাঠমান্ডুতে গেছে বাংলাদেশ দল।
গত ৮ জানুয়ারি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১০ দলের বাছাই পর্বে ‘এ’ গ্রুপে খেলবে
বাংলাদেশ নারী দল। যুক্তরাষ্ট্র ছাড়াও গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড,
পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া।
‘বি’ গ্রুপে আছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড,
থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপাল।
১৮ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের প্রথম
ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি পাপুয়া নিউ গিনির,
২২ জানুয়ারি নামিবিয়ার এবং ২৪ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের
বিপক্ষে লড়বে টাইগ্রেসরা।
বাছাইপর্বে থেকে সেরা চার দল আগামী
১২ জুন থেকে ৫ জুলাই ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট পাবে।
বাংলাদেশ নারী দল : নিগার সুলতানা জ্যোতি
(অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার
সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার,
রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মোঘলা ও সুলতানা খাতুন।
স্ট্যান্ড-বাই : শারমিন সুলতানা, ফারজানা
ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া, হাবিবা ইসলাম পিংকি।
আরকে/প্রবা