× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিমালয়ের দেশে গেলেন জ্যোতিরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২০:৩৭ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ২৩:০১ পিএম

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সানজিদা আক্তার মেঘলার সেলফিতে লাল-সবুজ বাহিনী।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সানজিদা আক্তার মেঘলার সেলফিতে লাল-সবুজ বাহিনী।

নারীদের বিশ্বকাপ টি-টোয়েন্টি বাছাইপর্ব খেলতে সোমবার (১২ জানুয়ারি) নেপালের কাঠমান্ডুতে গেছে বাংলাদেশ দল।

গত ৮ জানুয়ারি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১০ দলের বাছাই পর্বে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ নারী দল। যুক্তরাষ্ট্র ছাড়াও গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া।

‘বি’ গ্রুপে আছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপাল।

১৮ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি পাপুয়া নিউ গিনির, ২২ জানুয়ারি নামিবিয়ার এবং ২৪ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে টাইগ্রেসরা।

বাছাইপর্বে থেকে সেরা চার দল আগামী ১২ জুন থেকে ৫ জুলাই ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট পাবে।

বাংলাদেশ নারী দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মোঘলা ও সুলতানা খাতুন।

স্ট্যান্ড-বাই : শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া, হাবিবা ইসলাম পিংকি।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা