× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ ফুটসালে ভালো করতে আশাবাদী বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২০:০৮ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ২০:২০ পিএম

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ব্যাংককে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ সাঈদ খোদারেহেমি ও অধিনায়ক রাহবার ওয়াহেদ খান

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ব্যাংককে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ সাঈদ খোদারেহেমি ও অধিনায়ক রাহবার ওয়াহেদ খান

থাইল্যান্ডের ব্যাংককে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে সোমবার (১২ জানুয়ারি) সাফের আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের হেড কোচ সাঈদ খোদারেহেমি এবং দলের অধিনায়ক রাহবার ওয়াহেদ খান অংশগ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে কোচ সাঈদ বলেন, ‘দক্ষিণ এশিয়া অঞ্চলে ফুটসাল উন্নয়নের জন্য সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ একটি দারুণ সুযোগ।’ তিনি ফুটসালের সার্বিক উন্নয়নে দল গঠন, কোচিং স্ট্যান্ডার্ড, রেফারিং এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির গুরুত্বের কথা তুলে ধরেন। একইসঙ্গে তিনি ভবিষ্যতে বাংলাদেশে আন্তর্জাতিক মানের ফুটসাল স্টেডিয়াম নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন।

দলের অধিনায়ক রাহবার ওয়াহেদ খান কোচের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, ‘বর্তমানে দলটি সম্পূর্ণ দলগতভাবে খেলছে এবং খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ও আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেশি। এই অবস্থায় দল থেকে ভালো কিছু প্রত্যাশা করাই যায়।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা