× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

টানা ছয় হারের পর নোয়াখালীর প্রথম জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ২২:৫৯ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ২৩:০২ পিএম

টানা ছয় হারের পর নোয়াখালীর প্রথম জয়

অবশেষে জয়ের দেখা পেল নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। টানা ছয় ম্যাচের পরাজয়ের হতাশা কাটিয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় তুলে নিয়েছে দলটি। বোলারদের দুর্দান্ত বোলিংয়ের ৯ রানের জয় পায় নোয়াখালী। এই জয়ের মাধ্যমে দীর্ঘ সময়ের হতাশা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পেল নোয়াখালী এক্সপ্রেস।

আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস শুরুটা ভালো করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে তারা সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৮ রান। এদিন রংপুরের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী এই আসরের বিপিএলে প্রথম হ্যাটট্রিক তুলে নেন।

১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরও ছন্দ খুঁজে পায়নি। নোয়াখালীর নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে লক্ষ্য ছুঁতে ব্যর্থ হয়ে ৯ রানে ম্যাচ হারতে হয় রংপুরকে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা