× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কতটা গুরুতর মার্তিনেজের চোট?

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:৫৫ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:৫৬ পিএম

কতটা গুরুতর মার্তিনেজের চোট?

অ্যাস্টন ভিলা এবং আর্জেন্টিনা জাতীয় দলের জন্য দুশ্চিন্তার খবর। বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আবারও ইনজুরিতে পড়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে বিরতির পর মাঠে নামতে পারেননি তিনি।

সেলহার্স্ট পার্কে অনুষ্ঠিত ম্যাচে মার্তিনেজ বাঁ পায়ের কাফ মাসলে অস্বস্তি অনুভব করেন। দ্বিতীয়ার্ধ শুরুর আগে তাকে বদলি করা হয়। তার পায়ে বরফ দেওয়া হয়। এই চোটের কারণে কাল শনিবার (১০ জানুয়ারি) টটেনহ্যামের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডে মার্টিনেজের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি বলেন, ‘হ্যাঁ, এমির চোট আছে। এটা ছোটখাটো চোট। আমি ডাক্তার নই, তবে এটা কাফ ইনজুরি। আমরা এখন মেডিক্যাল চেক করাব, আশা করছি কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে সে মাঠে ফিরতে পারবে।’

চলতি মৌসুমে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে ইতিমধ্যেই পাঁচটি অফিসিয়াল ম্যাচ মিস করেছেন মার্টিনেজ। টটেনহ্যামের বিপক্ষে না খেলতে পারলে, এই মৌসুমে তার অনুপস্থিত ম্যাচের সংখ্যা দাঁড়াবে ছয়যা দলের প্রথম পছন্দের গোলরক্ষকের জন্য অস্বাভাবিক। অ্যাস্টন ভিলা তাই মার্তিনেজের চোটমুক্তির অপেক্ষায় আছে।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা