× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফ্রিকা নেশন্স কাপের শেষ আটে কারা প্রতিপক্ষ

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ২২:৫১ পিএম

আফ্রিকা নেশন্স কাপের শেষ আটে কারা প্রতিপক্ষ

মোহাম্মদ সালাহর শেষ মুহূর্তের গোলে বেনিনকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল মিসর। শেষ আটে প্রতিপক্ষ কে হয়, সেটা জানতে মিসরকে অপেক্ষা করতে হয়েছে ২৪ ঘণ্টা। কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টের বিপক্ষে খেলবে মিসর।

আফ্রিকা কাপ অব নেশন্সের শেষ ষোলোর শেষ দুই ম্যাচ হয়ে গেছে। মারাক্কেশে বুরকিনা ফাসোকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে আইভরি কোস্ট। আর রাবাতে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে আলজেরিয়া। আগাদিরে ১০ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মিসর-আইভরি কোস্ট কোয়ার্টার ফাইনাল।

এবারের আসরের কোয়ার্টার ফাইনাল শুরু হবে মালি-সেনেগাল ম্যাচ দিয়ে। শুক্রবার টাঙ্গিয়ারে টুর্নামেন্টের শেষ আটে মুখোমুখি হবে এই দুই দল। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল। সেদিন রাতেই মাঠে নামবে স্বাগতিক মরক্কো। রাবাতে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মরক্কো-ক্যামেরুন কোয়ার্টার ফাইনাল। মিসর-আইভরি কোস্ট ম্যাচটা মূলত কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ। শনিবার মারাক্কেশে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে আলজেরিয়া-নাইজেরিয়া কোয়ার্টার ফাইনাল।

এই আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছে মিসর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা তারা সবশেষ জিতেছে ২০১০ সালে। আইভরি কোস্ট টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০২৩ সালে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল আইভরি কোস্ট।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা