× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে স্মিথের রেকর্ড

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ২২:৪৭ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ২২:৪৮ পিএম

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে স্মিথের রেকর্ড

প্রিয় মঞ্চ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আবারও আলো ছড়ালেন স্টিভ স্মিথ। অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে থাকা স্মিথ খেলেছেন ২২০ বলে ১৩৮ রানের ইনিংস। এটা তার টেস্ট ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি। ট্রাভিস হেড এবং স্মিথের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৫৬৭ রান তোলে অস্ট্রেলিয়া। বুধবার (৭ জানুয়ারি) দিনশেষে ইংল্যান্ড এগিয়ে আছে ১১৯ রানে।

দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন স্মিথ। পাশাপাশি কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে (৫০২৮) ছাড়িয়ে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের মালিকও হয়েছেন। বর্তমানে তার সংগ্রহ ৫০৯৪ রান। এই মাইলফলক স্পর্শ করতে স্মিথের লেগেছে ৯০ ম্যাচের ১২২ ইনিংস, যদিও ব্র্যাডম্যান এই কীর্তি গড়েছিলেন মাত্র ৩৭ টেস্টের ৬৩ ইনিংসে।

ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় স্মিথ এখন শীর্ষে। তবে সব প্রতিপক্ষ মিলিয়ে শীর্ষস্থানটি শচীন টেন্ডুলকারের। ভারতের ব্যাটিং কিংবদন্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭০৭ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৫১০৮ রান করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫৫১ রান করা বিরাট কোহলি এই তালিকায় আছেন দ্বিতীয় স্থানে। এই চারজনের মধ্যে কেবল স্মিথই এখনো টেস্ট ক্রিকেট খেলে যাচ্ছেন।

স্মিথের ইনিংসের ইতি ঘটে জশ টাংয়ের বলে স্লিপে ক্যাচ দিয়ে। অষ্টম উইকেটে অলরাউন্ডার বো ওয়েবস্টারের সঙ্গে ১০৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। এরপর মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড বড় প্রতিরোধ গড়তে না পারায় দ্রুতই অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দেয় ইংল্যান্ড। জবাবে ৬ষ্ঠ টেস্ট খেলতে নামা বেথেলের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে লড়াইয়ে ফেরে ইংল্যান্ড। দিনশেষে তারা ৮ উইকেটে ৩০২ রান তুলেছে। বেথেল অপরাজিত ১৪২ রানে।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা