× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির আলটিমেটামের খবর ‘ভিত্তিহীন ও অসত্য’ দাবি বিসিবির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১৭:২২ পিএম

বিসিবি ও আইসিসি লোগো। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বিসিবি ও আইসিসি লোগো। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ইস্যুতে বিসিবিকে আইসিসির আলটিমেটাম দেওয়ার খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য’ বলে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিসিবিকে কঠোর বার্তা দিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, বিসিবিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে—হয় ভারতে গিয়ে খেলতে হবে, অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকি নিয়ে টুর্নামেন্ট থেকে বাইরে থাকতে হবে।

তবে এ খবরকে প্রত্যাখ্যান করেছে বিসিবি। এসব প্রতিবেদনের সত্যতা নেই বলেও দাবি করে বিসিবির জানিয়েছে, ভারতে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে তাদের উদ্বেগের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আনুষ্ঠানিকভাবে জবাব পাওয়া গেছে। বিবিসির দাবি, সেই যোগাযোগে কোনো ধরনের আলটিমেটাম বা চাপের বিষয় ছিল না। আইসিসি তাদের বার্তায় টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির উত্থাপিত উদ্বেগ ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিসিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ দলের নিরাপদ ও সফল অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক ও পেশাদার আলোচনায় তারা অব্যাহত থাকবে। জাতীয় দলের নিরাপত্তা, সুরক্ষা ও খেলোয়াড়দের কল্যাণই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। 

মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেওয়া এবং তার প্রতিবাদে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোর পর ক্রিকেটেও দুই দেশের মধ্যে বৈরিতা স্পষ্ট হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা