× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অখ্যাত লিয়াম চেলসির কোচ!

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ২২:৫৭ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬ ২২:৫৭ পিএম

অখ্যাত লিয়াম চেলসির কোচ!

ইংলিশ ফুটবলের আলোচনায় নতুন নাম লিয়াম রোজেনিয়র। খুব বেশি পরিচিত না হলেও ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন ৪১ বছর বয়সী এই কোচ। প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব চেলসির নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনিছয় বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে, যা চলবে ২০৩২ সাল পর্যন্ত।

ফরাসি লিগ ওয়ানের ক্লাব স্ট্রাসবুর্গে দায়িত্ব পালনকালে সংবাদ সম্মেলনে রোজেনিয়র নিজেই জানান, চেলসির সঙ্গে তার মৌখিক সমঝোতা হয়েছে। পরে চেলসি আনুষ্ঠানিকভাবে তার নিয়োগ নিশ্চিত করে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, রোজেনিয়র খেলোয়াড় গড়া, স্পষ্ট খেলার দর্শন এবং মাঠের ভেতরবাইরে উচ্চ মানদণ্ড বজায় রাখতে সক্ষমযা চেলসির দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মাত্র তিন বছরের কোচিং অভিজ্ঞতা নিয়ে, এবং কখনো প্রিমিয়ার লিগে দল পরিচালনা না করেই রোজেনিয়র যাচ্ছেন ইংলিশ ফুটবলের সবচেয়ে কঠিন দায়িত্বগুলোর একটিতে। তবু এই সুযোগকে তিনি জীবনের স্বপ্নের বাস্তবায়ন হিসেবে দেখছেন। রোজেনিয়রের ভাষায়, ‘এটা এমন একটি সুযোগ, যা ফিরিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।’

খেলোয়াড় হিসেবে রোজেনিয়রের ক্যারিয়ার কেটেছে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপ মিলিয়ে। ফুলহ্যাম, রিডিং, হাল সিটি ও ব্রাইটনের হয়ে খেলেছেন তিনি। পরে কোচিংয়ে এসে ডার্বি কাউন্টিতে ওয়েন রুনির সহকারী হিসেবে কাজ করেন। ২০২২ সালে হাল সিটির প্রধান কোচ হন, এরপর ২০২৪ সালে যোগ দেন স্ট্রাসবুর্গে। তাঁর অধীনে গত মৌসুমে লিগ ওয়ানে সপ্তম হয় দলটি।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা