প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২০:৩৫ পিএম
আফ্রিকা কাপ অব নেশন্সের শেষ ষোলোতে দুর্দান্ত লড়াই শেষে ক্যামেরুন ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা, যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মরক্কো।
স্টাদ
এল বারিদায় অনুষ্ঠিত ম্যাচে প্রথম ও দ্বিতীয়ার্ধে একটি করে গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ
নেয় ক্যামেরুন। যদিও শেষ দিকে একটি গোল হজম করতে হয়, তবু জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে
‘ইনডোমিটেবল লায়ন্স’রা।
এর
আগে একই দিনে রাবাতে অনুষ্ঠিত অন্য ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল
নিশ্চিত করে মরক্কো। ফলে শেষ আটে স্বাগতিকদের বিপক্ষে হাইভোল্টেজ লড়াই অপেক্ষা করছে
ক্যামেরুনের সামনে।
উল্লেখ্য,
চলতি বছর বিশ্বকাপের মূলপর্বে জায়গা না পেলেও আফ্রিকা কাপ অব নেশন্সে শক্ত অবস্থান
গড়ে শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে ক্যামেরুন।
আরকে/প্রবা