× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ১৪:৩০ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬ ১৪:৩৩ পিএম

মোস্তাফিজুর রহমান। ফাইল ফটো

মোস্তাফিজুর রহমান। ফাইল ফটো

কয়েকদিন ধরেই বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের আসন্ন আইপিএলে খেলা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল। যার রেশ ধরে আজ শনিবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। কলকাতাও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল- মোস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।

দেবজিৎ সাইকিয়ার বক্তব্যের কয়েক ঘণ্টা পরই কলকাতা মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে বলে উল্লেখ করেছে ইএসপিএন ক্রিকইনফো। শাহরুখ খানের দল জানিয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মোস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে।’

এর আগে ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মোস্তাফিজের চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ২০২৬ আইপিএলে মোস্তাফিজের অংশগ্রহণ নিয়েও ভারতে কেউ কেউ প্রশ্ন তোলেন। 

এর আগে দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এএনআইকে বলেন, ‘কেকেআরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের ওই ক্রিকেটারকে (মোস্তাফিজুর রহমান) দল থেকে সরিয়ে দেওয়া উচিত।’

বাংলাদেশ থেকে সাত খেলোয়াড়ের নাম ছিল গত মাসে অনুষ্ঠিত আইপিএলের নিলামে; কিন্তু দল পান শুধু মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে কেনে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো বাংলাদেশি ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা