× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে ভালোবেসে চুলের ট্যাটু

প্রবা ডেস্ক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২ ১১:৩৯ এএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২ ১২:০২ পিএম

এই সেই চুলের ট্যাটু

এই সেই চুলের ট্যাটু

প্রিয় খেলোয়াড়দের নিয়ে ভক্তদের পাগলামির শেষ থাকে না। আর তাই আর্জেন্টিনার ফুটবল লিজেন্ড লিওনেল মেসির এক ভক্ত মাথার চুল কেটে তৈরি করেছেন তার প্রিয় ফুটবলারের মুখ।

এক বিশেষ কায়দায় চুল কাটিয়েছেন তিনি। নাপিতের হাতের জাদুতে তার মাথার পেছনে আঁকা হয়েছে আর্জেন্টিনা অধিনায়কের চুলের ট্যাটু।

ডেইলি মেইল জানিয়েছে, ডোমিনিকা প্রজাতন্ত্রের বাসিন্দা আন্তোনিয়ো মেসির অন্ধ ভক্ত। তার কাছে ফুটবল মানেই মেসি। মেসি ছাড়া তার কাছে ফুটবল অর্থহীন। পেশায় তিনি নিজেও নাপিত।

চুলে মেসির মুখের ট্যাটু করার কথা তার মাথাতেই আসে। মেসির ছবি দেওয়া টি-শার্ট বা সাধারণ কোনোভাবে মেসিকে শ্রদ্ধা, ভালোবাসা জানাতে চাননি তিনি।

তাক লাগিয়ে দেবে এমন কিছুই করতে চেয়েছিলেন আন্তোনিয়ো

শুধু নিজের চুলে মেসির মুখের ট্যাটু করেই থামেননি তিনি। তার কাছে যারা চুল কাটাতে আসছেন, তাদের অনেককেও একই রকম ট্যাটু করে দিচ্ছেন।

তিনি বলেছেন, ‘আমি ভাগ্যবান কারণ আমি মেসিযুগের মানুষ। এ যুগে ফুটবলের ইতিহাস নতুন করে লেখা হচ্ছে। আমি অনেক বিশ্বকাপ দেখেছি। আশা করেছিলাম এবার মেসি এ ট্রফিটা জেতার সুযোগ পাবেন। ফুটবল ঐক্যবদ্ধ করতে পারে। দক্ষিণ আমেরিকার ফুটবলই শেষ পর্যন্ত জিতেছে। মেসি মাঠে এবং মাঠের বাইরে দুর্দান্ত মানুষ।’

বিশ্বকাপের শুরু থেকেই তিনি চুলের এই ট্যাটু করতে শুরু করেছিলেন। কিন্তু এতদিন তা প্রকাশ করেননি। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সমাজমাধ্যমে চুলে মেসি ট্যাটুর ভিডিও পোস্ট করেছেন। কয়েক দিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে তার এ শিল্পকর্ম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা