ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ২১:০৭ পিএম
ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজের পুরুষ দ্বৈতে অল বাংলাদেশ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন গৌরব সিংহ ও আবদুল জহির তানভীর জুটি। শুক্রবার (২৬ ডিসেম্বর) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গৌরব-তানভীর জুটি ২১-১৯, ১৭-২১, ২২-২০ পয়েন্টে মিজানুর রহমান ও রাহাতুন নাঈম জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
তীব্র প্রতিদ্বন্দ্বিতপূর্ণ
প্রথম সেটে গৌরব সিংহ ও আবদুল জহির তানভীর জুটি ২১-১৯ পয়েন্টে জিতে যান। দ্বিতীয় সেটে
কোর্ট পরিবর্তন করার পর ভাগ্য বদলে যায় মিজান-নাঈম জুটির। টানা পয়েন্ট পেতে শুরু করেন
তারা। এই গেমসে ৭-১ পয়েন্টে পিছিয়ে পড়েও ১৫-১৩ পয়েন্টে এগিয়ে যায় গৌরব-তানভীর জুটি।
দ্বিতীয় সেটে মিজান ও নাঈম জুটি ২১-১৭ পয়েন্টে জিতলে ১-১ সেটে ড্র হয় খেলা। তৃতীয় সেটেও
তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে দুই জুটি। ২০-২০ পয়েন্টে সমান ছিল দুই জুটিই। কিন্তু
শেষ পর্যন্ত টানা দুই পয়েন্ট পেয়ে ২২-২০ পয়েন্টে শেষ সেট জিতে ২-১ সেটে চ্যাম্পিয়ন
হন গৌরব-তানভীর জুটি।
এছাড়া নারী এককের ফাইনালে মালয়েশিয়ার লিম ঝি শিনকে হারিয়ে ভারতের তানভী রেড্ডি, পুরুষ এককের ফাইনালে মালয়েশিয়ার হারিস সুফিয়ান রুশদানকে হারিয়ে কাজাখস্তানের দিমিত্রি পানারিয়ান, নারী দ্বৈতের ফাইনালে মালয়েশিয়ার জান মিন য়ি-তান ঝিং হুই জুটিকে হারিয়ে থাইল্যান্ডের থিটিওয়ারাদা-সারিসা জুটি, মিশ্র দ্বৈতের ফাইনালে মালয়েশিয়ার দাতু আনিফ ইসাক ও ক্লারিসা সান জুটিকে হারিয়ে স্বদেশী উই ই তান তার্ন ও তন ঝিং হুই জুটি চ্যাম্পিয়ন হন।
খেলা শেষে বিজয়ীদের
হাতে পুরস্কার তুলে দেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হাবিব উল্যাহ ডন, সাধারণ সম্পাদক
রাসেল কবির সুমন, যুগ্ম সম্পাদক তাপতুন নাসরিন, পুলিশের ডিআইজি (স্পেশাল ব্রাঞ্জ) মো.
মনিরুজ্জামান ও জাতীয় পুরস্কার পাওয়া সাবেক তারকা শাটলার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
প্রকল্প পরিচালক মাহবুব রব।
এক ঘোষণায় সভাপতি
ডন বলেন, ‘আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জে মিশ্র দ্বৈতের ফাইনালে ওঠ আল আমিন জুমার
ও উর্মি আক্তারকে এক হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিলাম। এবার আন্তর্জাতিক
সিরিজের পুরুষ দ্বৈতের ফাইনালে আমাদের দুটি জুটিই খেলছে। তাই তাদের জন্য আমরা ফেডারেশনে
আলোচনা করে তাদের উৎসাহের জন্য আলাদা আর্থিক পুরস্কার ঘোষণা করব।’
আরকে/প্রবা