প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ২০:৩০ পিএম
ইউনেক্স-সানরাইজ
বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজের পর্দা নেমেছে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর)। ঢাকার পল্টনের
শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মোট পাঁচটি ইভেন্টের মধ্যে চারটিতেই
শিরোপার স্বাদ পেয়েছে চার ভিন্ন ভিন্ন দেশের শাটলাররা।
নারী এককের ফাইনালে
চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মালয়েশিয়ার প্রতিযোগী লিম ঝি শিনকে ২১-১৯, ২১-৯ পয়েন্টে হারিয়ে
চ্যাম্পিয়ন হন ভারতের তানভী রেড্ডি।
পুরুষ এককের ফাইনালে
চ্যাম্পিয়ন হয়েছে কাজাখস্তান। মালয়েশিয়ার হারিস সুফিয়ান রুশদানকে ২১-১৬, ১৪-২১, ২১-১০
পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন কাজাখস্তানের দিমিত্রি পানারিয়ান।
নারী দ্বৈতে চ্যাম্পিয়ন
হয়েছে থাইল্যান্ড। মালয়েশিয়ান জুটি জান মিন য়ি-তান ঝিং হুই জুটিকে ২১-১৩, ১৭-২১, ২১-১৭
পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন থাইল্যান্ডের থিটিওয়ারাদা-সারিসা জুটি।
মিশ্র দ্বৈতে অল
মালয়েশিয়া ফাইনালে দাতু আনিফ ইসাক ও ক্লারিসা সান জুটি ২১-১৩, ২১-১৫ পয়েন্টে স্বদেশী
উই ই তান তার্ন ও তন ঝিং হুই জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
ফাইনালে উপস্থিত ছিলেন তাপতুন নাসরিন (ডি আই জি হেড কোয়ার্টারস, বাংলাদেশ পুলিশ, যুগ্ম সম্পাদক-বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন), মো. মনিরুজ্জামান (ডি আই জি, প্রটেকশন, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ), রাসেল কবির সুমন (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন) ও মাহবুব রব (জাতীয় পুরস্কারপ্রাপ্ত শাটলার, সাবেক সাধারণ সম্পাদক বিবিএফ, প্রকল্প পরিচালক, পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, স্বরাষ্ট মন্ত্রণালয়)। 
আরকে/প্রবা