× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনরিকের সঙ্গে আজীবন চুক্তির পরিকল্পনা পিএসজির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ২২:৪০ পিএম

এনরিকের সঙ্গে আজীবন চুক্তির পরিকল্পনা পিএসজির

কাঁড়ি কাঁড়ি অর্থ বিনিয়োগ করেও দীর্ঘদিন ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের স্বপ্ন পূরণ করতে পারেনি প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। তবে শেষ পর্যন্ত একজন মানুষই বদলে দিয়েছেন ইতিহাস। কোচ লুইস এনরিকের হাত ধরেই প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে ফরাসি জায়ান্টরা। এবার সেই সাফল্যের যথাযথ স্বীকৃতি দিতে যাচ্ছে ক্লাবটি।

৫৫ বছর বয়সি স্প্যানিশ কোচ লুইস এনরিকের সঙ্গে নজিরবিহীন এক চুক্তির কথা ভাবছে পিএসজি। স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএসর প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ চ্যাম্পিয়নরা এনরিককে নিয়ে ‘আজীবন চুক্তি’র পরিকল্পনা করছে, যা ক্লাবটির ইতিহাসে এক অভূতপূর্ব সিদ্ধান্ত হতে পারে।

বর্তমানে পিএসজির সঙ্গে এনরিকের চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। তবে সেই সময়সীমার আগেই নতুন প্রস্তাব দিতে চায় ক্লাব কর্তৃপক্ষ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পিএসজি বোর্ড গুরুত্বের সঙ্গে এমন একটি দীর্ঘমেয়াদি চুক্তি বিবেচনা করছে, যাকে তারা ‘লাইফটাইম কন্ট্রাক্ট’ হিসেবে দেখছে।

২০২৪-২৫ মৌসুমে ফরাসি ক্লাবটি তাদের ইতিহাসে প্রথমবারের মতো ‘ট্রেবল’ জয়ের গৌরবও অর্জন করে। এসব সাফল্যই এনরিককে পিএসজির ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা