× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিডিবির হ্যাটট্রিক শিরোপা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ২২:০৪ পিএম

পিডিবির হ্যাটট্রিক শিরোপা

মাল্টিফ্যাবস ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বুধবার (২৪ ডিসেম্বর) পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ খেলায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ৩-০ সেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় পিডিবি। ১৪ খেলায় ৪২ পয়েন্ট নিয়ে হ্যাটট্রিক শিরোপা জেতে তারা। সবমিলিয়ে অষ্টমবারের মতো লিগ শিরোপা জিতেছে তারা। অন্যদিকে সমান খেলায় ৩০ পয়েন্ট নিয়ে রানার্সআপ তিতাস ক্লাব। যারা নিজেদের শেষ খেলায় বিকেএসপিকে হারায় ৩-০ সেটে।

লিগের খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া অতিরিক্ত সচিব সেলিম ফকির। এসময় ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান, ভলিবল ফেডারেশনের সহসভাপতি মাসুদুল আলম এবং লিগ কমিটির সম্পাদক শরীফুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা