× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন ময়মনসিংহ মহাবিদ্যালয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ২১:৫১ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫ ২১:৫৩ পিএম

চ্যাম্পিয়ন ময়মনসিংহ মহাবিদ্যালয়

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে শেষ হলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। বুধবার (২৪ ডিসেম্বর) ফাইনালে জামালপুর জেলার বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজকে ৪-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত বিভাগীয় সেরা হয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। বিজয়ী দলের মারুফ জোড়া গোল করেন। এছাড়া স্বাধীন ও ফয়সাল ১টি করে গোল করেন।

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও নগদ ৬০ হাজার টাকার পুরষ্কার হাতে তুলে দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি, জেলা প্রশাসক সাইফুর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব সুমনা আল মজীদ। সেরা খেলোয়াড় হন চাম্পিয়ন দলের মারুফ। একই দলের স্বাধীন হন সর্বোচ্চ গোলদাতা। আর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন রানার্সআপ দলের কাইসার।

গত ২১ ডিসেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় বিভাগের ৪টি জেলার চ্যাম্পিয়ন এবং রানার্সআপ মোট ৮টি দল অংশ নেয় এই আসরে। পরবর্তী এই দুটি দল ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা