× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ছুঁলো ঐতিহাসিক মাইলফলক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ২১:৪৫ পিএম

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ছুঁলো ঐতিহাসিক মাইলফলক

বাংলাদেশের দাবা অঙ্গনে এক অনন্য ও ঐতিহাসিক অধ্যায় রচিত হলো। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক অনলাইন দাবা প্ল্যাটফর্ম লিচেসে অনুষ্ঠিত হলো ইউসিসিসি অনলাইন ব্লিটজ দাবা টুর্নামেন্টের ৭০০তম আসর, যা বাংলাদেশের কোনো দাবা ক্লাবের জন্য এক বিরল ও গৌরবজনক মাইলফলক।

৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টটি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ছাড়াও ভারত, ফিলিপাইন ও ম্যাকাওয়ের ৩১ দাবাড়ু অংশগ্রহণ করেন, যা টুর্নামেন্টটিকে একটি আন্তর্জাতিক ও প্রতিযোগিতামূলক রূপ দেয়।

এই ঐতিহাসিক আসরে ভারতের প্রেম কুমার সিনহা ৭ খেলায় ৬ পয়েন্ট অর্জন করে টাইব্রেকিংয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। একই পয়েন্ট পেয়ে বাংলা‌দে‌শের মো. তুহিন রানারআপ হন। ৫ পয়েন্ট পে‌য়ে টাইব্রেকিংয়ে বাবুল মল্লিক তৃতীয় এবং মো. আসাদুজ্জামান চতুর্থ স্থান অধিকার করেন। সাড়ে ৪ পয়েন্ট পে‌য়ে টাইব্রেকিংয়ে মোশাররফ হোসেন পঞ্চম এবং দেওয়ান রিয়াদ ষষ্ঠ স্থান লাভ করেন।

উল্লেখ্য, কোভিড-১৯ মহামারির শুরুতে যখন অনবোর্ড দাবা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, তখন দাবা চর্চাকে সচল ও ধারাবাহিক রাখার লক্ষ্যে ১ এপ্রিল ২০২১ থেকে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব অনলাইন ব্লিটজ দাবা টুর্নামেন্ট আয়োজন শুরু করে। প্রাথমিকভাবে চেস ডটকমে শুরু হওয়া এই উদ্যোগ পরবর্তীতে লিচেসে স্থানান্তরিত হয় এবং নিয়মিতভাবে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সপ্তাহে তিন দিন টুর্নামেন্ট আয়োজিত হতে থাকে। এই ধারাবাহিক আয়োজনের মাধ্যমে অসংখ্য নতুন দাবাড়ু প্রতিযোগিতামূলক দাবার সঙ্গে যুক্ত হন এবং পরবর্তীতে অনবোর্ড দাবাতেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখেন।

‘দাবা সংস্কৃতি গড়তে’-এই অঙ্গীকারকে সামনে রেখে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ভবিষ্যতেও নিয়মিত, মানসম্মত ও সময়োপযোগী দাবা আয়োজনের মাধ্যমে বাংলাদেশের দাবা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা