এমটিবি আন্তর্জাতিক মাস্টার্স দাবা প্রতিযোগিতা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ২২:৩৯ পিএম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পিএলসির পৃষ্ঠপোষকতায়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এমটিবি আন্তর্জাতিক মাস্টার্স দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় চ্যাম্পিয়ন হয়েছেন।
মনন
৯ খেলায় সাড়ে ৬ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সমান পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে
তিতাস ক্লাবের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ রানারআপ হন এবং ভারতের বিভর আদাক
তৃতীয় স্থান লাভ করেন।
সাড়ে
৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন চতুর্থ,
৫ পয়েন্ট নিয়ে ভারতের অর্পণ দাস (জুনিয়র) পঞ্চম, ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ দাবা
ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ষষ্ঠ, ভারতের ফিদেমাস্টার গুরপ্রিত
পাল সিংহ সপ্তম, সাড়ে ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল
ইসলাম অষ্টম, আড়াই পয়েন্ট নিয়ে নেপালের ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তম নবম
ও দুই পয়েন্ট নিয়ে ইন্ডিপেডেন্ট ইউনিভার্সিটির অমিত বিক্রম রায় দশম স্থান লাভ করেন।
আজ
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নবম বা শেষ রাউন্ডের খেলায় মনন বিভর আদাকের সঙ্গে, মিনহাজ গুরপ্রিত
পাল সিংয়ের সঙ্গে, শাকিল আমিনুল ইসলামের সঙ্গে ও সিলওয়াল অর্পণের সঙ্গে ড্র করেন। সাকলাইন
অমিতকে হারান।
খেলা
শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক,
পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওও বখতিয়ার হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
করেন। অনুষ্ঠানে বক্তব রাখেন ইন্ডিপেডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর
প্রফেসর ড্যানিয়েল ডব্লিউ লুন্ড, আন্তর্জাতিক দাবা বিচারক হারুন অর রশিদ এবং
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও হেড ডিপার্টমেন্ট অব স্টুডেন্ট এ্যাফেয়ার্স আতিফ
এম শাফি।
রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ১০ দাবাড়ু অংশগ্রহণ করেন, যার মধ্যে বাংলাদেশের
৬, ভারতের ৩ ও নেপালের ১ দাবাড়ু।
বিজয়ীদের
নগদ এক লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। চ্যাম্পিয়ন মনন রেজা নীড় ৪০ হাজার টাকা, রানারআপ
ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৩০ হাজার টাকা, তৃতীয় বিভর আদাক ২০ হাজার টাকা ও
চতুর্থ আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন ১০ হাজার টাকা অর্থ পুরস্কার লাভ করেন।
আরকে/প্রবা