ব্র্যাক ব্যাংক নারী হকি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ২০:৩৬ পিএম
ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের কুমিল্লা ভেন্যুর খেলা আজ রবিবার (২১ ডিসেম্বর) শেষ হয়েছে। সেখানে কক্সবাজার জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক কুমিল্লা।
কুমিল্লার
ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ে
গোলশূন্য থাকে। এরপর পেনাল্টি শুট আউটে ১-০ গোলে কক্সবাজার জেলাকে হারিয়ে দেয় কুমিল্লা
জেলা। কুমিল্লার জোনাকী আক্তার সেরা খেলোয়াড়ের পাশাপাশি ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার
পুরস্কার জিতেছেন।
গত
২ নভেম্বর থেকে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) যৌথভাবে এ টুর্নামেন্ট
শুরু করে। জেলা পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে দেশের নারী হকিকে আরও উন্নত
করতে ব্র্যাক ব্যাংকের সামাজিক দায়িত্বশীলতার (সিএসআর) অংশ হিসেবে এ আয়োজনে অংশ নিয়েছে।
এই
অঞ্চলের খেলায় আসে চারটি দল- কুমিল্লা জেলা, কক্সবাজার জেলা, সিলেট জেলা ও চট্টগ্রাম
জেলা। লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে ম্যাচ খেলে। প্রতিটি দল সে হিসেবে
খেলে তিনটি করে ম্যাচ। পয়েন্টের ভিত্তিতে শীর্ষ দুই দল নিয়ে হয় ফাইনাল।
ফাইনাল
শেষে রানার্সআপ এবং চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন কুমিল্লা জেলা প্রশাসক রেজা
হাসান। ফাইনালে ব্রাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন অ্যান্ড নেটওয়ার্কের রিজিওনাল হেড মাসুদ
আলম উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য বদরুল ইসলাম দিপু।
আরকে/প্রবা