× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খই খইকে আর্থিক অনুদান দেবেন আমিনুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৭ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১২:০৫ পিএম

খই খই সাই মারমাকে আর্থিক অনুদান দেবেন আমিনুল হক

খই খই সাই মারমাকে আর্থিক অনুদান দেবেন আমিনুল হক

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের হয়ে খই খই সাই মারমা রৌপ্যপদক অর্জন করেন টেবিল টেনিসের মিশ্র দ্বৈত ইভেন্টে । তিনি অনুর্ধ-১৯ বালিকা চ্যাম্পিয়ন ও আদিবাসী মারমা গোষ্ঠীর। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক খই খই সাই মারমাকে আর্থিক অনুদান প্রদান করে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছেন। অনুষ্ঠানটি হবে কাল শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায়, ঢাকার মিরপুরের সাড়ে এগারোতে (ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পর্ব, ব্লক-ডি, রোড-৪)।

বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দল ইসলামিক সলিডারিটি গেমসে এর আগে অনেকবারই অংশ নিয়েছে। কিন্তু যেকোনো ইভেন্টে কোয়ার্টার ফাইনালের বেশি যেতে পারেনি। এবার লক্ষ্য ছিল অন্ততঃ সেমিফাইনালে ওঠা। কিন্তু সেই প্রত্যাশাকেও ছাপিয়ে যান মিশ্র দ্বৈতে ইভেন্টে অংশ নেওয়া জাভেদ আহমেদ এবং খই খই সাই মারমা  জুটি। রীতিমতো ইতিহাস গড়েন তারা। দুর্দান্ত  নৈপুণ্য প্রদর্শন করে দেশের জন্য জেতেন রৌপ্যপদক। এটিই বাংলাদেশের টেবিল টেনিসে এখন পর্যন্ত সবচেয়ে বড় আন্তর্জাতিক সাফল্য।

আরকে/প্রবা

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা