× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিমন-আছিয়ার স্বর্ণপদক জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৫২ পিএম

লিমন-আছিয়ার স্বর্ণপদক জয়

‘সামনেই এশিয়ান ও কমনওয়েলথ গেমস। দীর্ঘমেয়াদী অনুশীলন শুরু না করলে এই দুই গেমস থেকে তেমন কোন ফল আশা করা যাবে না। তাই আমরা খুব শিগগিরই দীর্ঘমেয়াদী অনুশীলন শুরু করব’, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জুলাই বিপ্লব উদযাপন বক্সিং টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে কথাগুলো বলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা। এ সময় বিওএর উপ-মহাসচিব ও ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান উপস্থিত ছিলেন।

দিনব্যাপী টুর্নামেন্টের ১১টি ইভেন্টে অংশ নেন অর্ধশতাধিক বালক, বালিকা এবং সিনিয়র পুরুষ ও নারী বক্সাররা। পুরুষদের ৫৭ কেজিতে আনসারের শেখ লিমন, ৫৬ কেজিতে সেনাবাহিনীর মো. জুয়েল ও ৬০ কেজিতে স্বর্ণপদক জেতেন আনসারের অরণ্য হোসেন আবির। নারীদের বিভাগে ৫০ কেজিতে সেনাবাহিনীর আছিয়া খাতুন ও ৫৬ কেজিতে চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির সুমি খাতুন স্বর্ণ জেতেন। এছাড়া ৩৭ কেজি বালকে গুডওয়েল বক্সিং ক্লাবের আলিফ হোসেন, ৪০ কেজি বালকে নাদিম বক্সিং একাডেমির আল আবির শেখ, ৪৮ কেজিতে এমবিসি রাজশাহীর কামরুল হাসান কায়েস, ৫০ কেজিতে এমবিসির মো. সিয়াম, ৫৪ কেজিতে বিকেএসপির আবির মাহমুদ এবং ৫৭ কেজিতে একই সংস্থার মেহেদী হাসান স্বর্ণ জেতেন।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া অতিরিক্ত সচিব সেলিম ফকির।


আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা