× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৪ জানুয়ারি বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৮ পিএম

১৪ জানুয়ারি বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

ফিফা বিশ্বকাপ ২০২৬ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। আগামী ১১ জুন শুরু হয়ে এই আসর শেষ হবে ১৯ জুলাই। এই আয়োজনকে কেন্দ্র করে বৈশ্বিক ট্যুরের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি সফর করবে ৩০টি ফিফার সদস্য দেশের মোট ৭৫টি স্থানে। প্রায় ১৫০ দিনের এই সফরে ফুটবলভক্তরা একবারের জন্য হলেও মূল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

এরই ধারাবাহিকতায় মূল ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। আগামী ১৪ জানুয়ারি ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসছে জনপ্রিয় পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকা-কোলা।

কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (গ্লোবাল অ্যাসেটস, ইনফ্লুয়েন্সারস অ্যান্ড পার্টনারশিপস) মিকায়েল ভিনে বলেন, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে ভক্তদের খেলাটির কেন্দ্রবিন্দুর আরও কাছে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এবারের ট্যুর ফুটবলের উত্তেজনা ও আবেগকে খুব কাছ থেকে অনুভব করার একটি বিশেষ সুযোগ তৈরি করবে।’ 

তিনি আরও বলেন, ‘একটি ফুটবল ম্যাচ দেখার সময় যে আবেগ, উত্তেজনা ও প্রত্যাশা তৈরি হয়, সেই অনুভূতিগুলোকে উদযাপন করার লক্ষ্যেই ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে।’ 

ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, ফিফা বিশ্বকাপের মূল ট্রফি খেলাধুলার জগতে সবচেয়ে বড় প্রতীক হিসেবে পরিচিত। অন্যদিকে কোকা-কোলা বিশ্বের অন্যতম পরিচিত ব্র্যান্ড। গত দুই দশক ধরে কোকা-কোলার সঙ্গে ফিফার অংশীদারিত্ব ফুটবলভক্তদের কাছে বিশ্বকাপের আবেগ পৌঁছে দিয়েছে। তিনি জানান, এবারের ট্রফি ট্যুরটি বিশেষ, কারণ এটি ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার ২০ বছর পূর্তি উদযাপন করছে। গত ২০ বছরে ট্রফিটি মোট ২১১ টি ফিফা সদস্য দেশের ১৮২ টিতে ভ্রমণ করেছে।  

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য কোকা-কোলা চালু করেছে একটি ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে ফ্যানরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি দেখার টিকিট জেতার সুযোগ পাবেন এবং ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও থাকবে। অংশ নিতে ভক্তদের ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এই স্ক্যান ফিফা ফিফার ট্রফি ট্যুরের অফিশিয়াল ওয়েব পেজে নিয়ে যাবে। সেখানে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে ফিফা বিশ্বকাপ সম্পর্কিত একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিতে নেবেন। এই অফার শুরু হয়েছে ১৫ নভেম্বর ২০২৫ থেকে চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতি ৯০ মিনিটে একবার করে টিকিট জেতার সুযোগ থাকবে। 

ফিফার দীর্ঘদিনের অংশীদার হিসেবে কোকা-কোলার সঙ্গে সংস্থাটির সম্পর্ক ১৯৭৬ সাল থেকে। ১৯৭৮ সাল থেকে কোকা-কোলা ফিফা বিশ্বকাপ-এর অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর আয়োজনের একমাত্র অধিকার কোকা-কোলার, যার মাধ্যমে বিশ্বজুড়ে হাজারো ফুটবলভক্ত এই ঐতিহাসিক ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন।

বিস্তারিত তথ্যের জন্য এই ঠিকানায় ভিজিট করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা