× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেডারেশন কাপেও হার আরামবাগের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ২২:১৭ পিএম

ফেডারেশন কাপেও হার আরামবাগের

বাংলাদেশ ফুটবল লিগের মতো ফেডারেশন কাপেও হারের গণ্ডিতে আটকা পড়ে গেছে আরামবাগ ক্রীড়া সংঘ। তারা এবার ফেডারেশন কাপেও হেরেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে তাদের ৪-০ গোলে হারায় ফর্টিস এফসি।

টানা দ্বিতীয় হারের পর বি-গ্রুপের পয়েন্ট টেবিলে তারা আছে তলানিতে। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফর্টিস।

লিগ টেবিলেও তলানিতে থাকা আরামবাগের জালে ফর্টিসের গোল উৎসবের শুরু ২৬ মিনিটে। সতীর্থের ক্রস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরাল শটে দলকে এগিয়ে নেন জুম্মন হোসেন। পা ওমর বাবুর সফল স্পট কিকে ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। বক্সে গাম্বিয়ান এই ফরোয়ার্ড ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

৬৮ থেকে ৭৫-এই সাত মিনিটের মধ্যে আরও দুই গোল হজম করে আরামবাগ। অনিয়েকাচি ওকাফোরের পর মোর্শেদ আলির লক্ষ্যভেদে সহজ জয় তুলে নেয় লিগেও আলো ছড়ানো ফর্টিস।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা