× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএল

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৪ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৫২ পিএম

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ

আবুধাবিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হয়েছে আইপিএলের ১৯তম আসরের নিলাম। নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ডলাররুপির বর্তমান বিনিময় মূল্যে যেটি ৫ কোটি ৪৫ লাখ রুপি। মোস্তাফিজ এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে।

নিলামের টেবিলে মুস্তাফিজুর রহমানের জন্য প্রথমে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। ২ কোটি ভিত্তি মূল্যের এই পেসারের জন্য লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সও। শেষ পর্যন্ত কলকাতাই মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে।

এবারই প্রথমবার কলকাতার জার্সিতে দেখা যাবে মুস্তাফিজকে। তবে আইপিএলে এটি তার ষষ্ঠ দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটাসে খেলেছেন বাংলাদেশি এই পেসার।আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মোস্তাফিজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা