প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ২১:১৩ পিএম
নেপালের কাঠমান্ডুতে
অনুষ্ঠানরত সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নাসরিন স্পোর্টস একাডেমি তাদের তৃতীয়
ম্যাচে করুণ হারের স্বাদ পেয়েছে। দশরথ স্টেডিয়ামে তাদের ভারতের ইস্ট বেঙ্গল এফসি ৭-০
গোলে রীতিমতো বিধ্বস্ত করেছে।
বিজয়ী দলের উগান্ডার
জাতীয় দলের ফুটবলার ফজিলা ইকওয়াপুত হ্যাটট্রিক করেছেন। তিনি একাই করেছেন ৫ গোল। এক
ফজিলার কাছেই শেষ হয়ে গেছে বাংলাদেশের নাসরিন। অন্য দুই গোল করেন জ্যোতি চৌহান এবং
সুলঞ্জনা রাউল। এই ম্যাচটা ছিল বাঁচা-মরার। কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে রীতিমতো
নাকানি চুবানি খেয়েছে সানজিদা আক্তারের দল নাসরিন।
৫ দেশের লড়াইয়ে প্রথমবার
সাফ ক্লাব কাপ ফুটবল হচ্ছে এবার। ইস্ট বেঙ্গল ক্লাব ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে সঙ্গী হিসেবে
পেয়েছে নেপালের দল এপিএফ ওমেন্স ফুটবল ক্লাবকে। ১৭ ডিসেম্বর নাসরিনের শেষ খেলা ভুটানের
ট্রান্সপোর্ট ইউনাইটেডের বিপক্ষে। নাসরিন পাকিস্তানের ক্লাবের বিপক্ষে গোল শূন্য ড্র
এবং নেপালের দলের বিপক্ষে ৪-০ গোলে হেরেছে।
আরকে/প্রবা