× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরচারির ন্যাশনাল ক্লাসিফায়ারে তামজিদের কৃতিত্ব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ২০:৪৪ পিএম

আরচারির ন্যাশনাল ক্লাসিফায়ারে তামজিদের কৃতিত্ব

ওয়ার্ল্ড আরচারি ফেডারেশনের অধীনে গত ১১-১৩ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে “ওয়ার্ল্ড আরচারির ন্যাশনাল ক্লাসিফায়ার কোর্স-২০২৫” অনুষ্ঠিত হয় (কোর্সের সিডিউল ছিল ১০-১৩ নভেম্বর ২০২৫)। কোর্সে বিভিন্ন দেশ থেকে ৯ ক্যান্ডিডেট অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ৮০ এর মধ্যে ৬৫.৫ (২য় সর্বোচ্চ) নম্বর পেয়ে বাংলাদেশের তামজিদ হোসেন উত্তীর্ণ হন। বাংলাদেশ আরচারি ফেডারেশনের সহায়তায় এই কোর্সে বাংলাদেশ থেকে তামজিদ অংশগ্রহণ করে আগামী চার বছরের জন্য সনদ অর্জন করে ক্লাসিফায়ার হন।

এ কোর্স থেকে ক্লাসিফায়ার হওয়ায় তিনি বাংলাদেশের জাতীয় পর্যায়ের প্যারা আরচারদের ক্লাসিফাই করতে পারবেন এবং ক্লাসিফাই করার কারণে প্যারা আরচাররা জাতীয় ও আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবেন। এ অর্জন আরচারিতে বাংলাদেশের সক্ষমতা আরও এক ধাপে উন্নীত হলো।

আরকে/প্রবা

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা