× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন স্বর্ণ জিতে কাল দেশে ফিরছেন ক্রীড়াবিদরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২১:০৩ পিএম

তিন স্বর্ণ জিতে কাল দেশে ফিরছেন ক্রীড়াবিদরা

কাল সোমবার (১৫ ডিসেম্বর) দেশে ফিরছেন তিন স্বর্ণসহ পাঁচ পদকজয়ী শারীরিক ক্রীড়াবিদরা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জপদক জিতেছেন লাল-সবুজের ক্রীড়াবিদরা। বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবে দলটি।

এশিয়ান ইয়ুথ কিংবা সিনিয়র পর্যায়ে পদক জিততে হিমশিম খান বাংলাদেশের স্বাভাবিক ক্রীাড়াবিদরা। অথচ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসের মঞ্চে স্বর্ণপদক জিতে এনেছেন লাল-সবুজের শারীরিক প্রতিবন্ধি ক্রীড়াবিদরা। উচ্চতচায় খুবই ছোট চৈতী রানী দেব। অন্যদিকে সাধারণ মানুষের মতো দুটি পা নেই শহিদুল্লাহর। এক পায়ে হাঁটেন। আরেক পা নেই বলে স্ক্র্যাচে ভর দেন। সেই এক পায়ে সাঁতরে এই আসরে স্বর্ণসহ দুটি পদক জিতেছেন বাংলাদেশের শহিদুল্লাহ। চৈতী জ্যাভলিন থ্রোয়ে ১১ মিটার দূরত্বে একটি এবং ১০০ মিটার স্প্রিন্টে আরেকটি স্বর্ণপদক জেতেন। শহিদুল্লাহ ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে একটি ব্রোঞ্জপদক জেতেন।

এছাড়া মেয়েদের হুইলচেয়ার বাস্কেটবলে দলও একটি ব্রোঞ্জ জেতে। দেশের ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) ইতিহাসে এটাই সবচেয়ে বড় সাফল্য। এনপিসির মহাসচিব ড. মারুফ আহমেদ দুবাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আমাদের প্রশিক্ষণ ছিল বিশ্বমানের। তাই ছেলেমেয়েরা নিজেদের পারফরম্যান্স মেলে ধরে দেশের জন্য পদক জিততে পেরেছে। দেশকে গর্বিত করেছে তারা। আগামীতেও তারা দেশের জন্য লড়ে পদক ছিনিয়ে আনবে বলে আমার বিশ্বাস।

আরকে/প্রবা

  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা