প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ২১:৪০ পিএম
বাংলাদেশ
দাবা ফেডারেশনের আয়োজনে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের দশম রাউন্ডের খেলা শেষে শুক্রবার
(১২ ডিসেম্বর) তিতাস ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ৯ খেলায় ১৮ পয়েন্ট পেয়ে এক রাউন্ড আগেই
শিরোপা অক্ষুন্ন রাখে তারা।
বাংলাদেশ
নৌবাহিনী ১০ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। তিতাস ক্লাব ও বাংলাদেশ নৌবাহিনীর
দশম রাউন্ডের পর উভয়ের ম্যাচ পয়েন্ট সমান হলেও তিতাস ক্লাবের গেম পয়েন্ট ৩১.৫ থাকায়
তিতাস শিরোপাজয় করে। বাংলাদেশ নৌবাহিনীর গেম পয়েন্ট ২৮.৫।
তিতাস
ক্লাব কাল শনিবার খেলাঘর দাবা সংঘের সাথে শেষ খেলায় অবতীর্ণ হবে। ৯ খেলায় বাংলাদেশ
পুলিশ ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। লিওনাইন চেস ক্লাব ৯ খেলায় ১২ পয়েন্ট নিয়ে
চতুর্থ স্থানে। ৯ পয়েন্ট করে নিয়ে মানহা’স ক্যাসেল ও সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং
ক্লাব যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছে।
দশম
রাউন্ডের খেলা আজ বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। দশম রাউন্ডের
খেলায় তিতাস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশ চেস ক্লাবকে হারায়। তিতাস ক্লাবের
পক্ষে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও ফিদেমাস্টার
তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে বাংলাদেশ পুলিশ চেস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু
সুফিয়ান শাকিল, ভারতের বিভর আদাক ও ফিদেমাস্টার নাইম হককে হারান। বাংলাদেশ পুলিশ চেস
ক্লাবের তাশরিক সায়হান শান তিতাস ক্লাবের মিশরের গ্র্যান্ডমাস্টার ফওজি আদমের সঙ্গে
ড্র করেন।
বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসান ওয়েলফেয়ার সোসাইটিকে হারায়।
নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রোজ নীড়, ফিদেমাস্টার শরীফ হোসেন, আন্তর্জাতিক মাস্টার
মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ
যথাক্রমে জনতা ব্যাংক অফিসান ওয়েলফেয়ার সোসাইটির বাবুল মল্লিক, মো. আসাদুজ্জামান,
খন্দকার নজরে মওলা ও ফারসাত হোসেন অয়নকে হারান।
লিওনাইন চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে স্পোর্টস বাংলাকে হারায়। লিওনাইন চেস ক্লাবের ফিদেমাস্টার
আব্দুল মালেক, ভারতের আন্তর্জাতিক মাস্টার হিমাল গুসাইন, ভারতের আন্তর্জাতিক মাস্টার
সুরেশ হার্স ও অমিত বিক্রম রায় যথাক্রমে স্পোর্টস বাংলার মুকিতুল ইসলাম রিপন, আসিফ
মাহমুদ, গোলাম মোস্তফা ভূঁইয়া ও ফয়সাল হোসেনকে হারান।
মানহা’স
ক্যাসেল ৩-১ গেম পয়েন্টে দীপালী মেমোরিয়াল চেস ক্লাবকে হারায়। মানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেট
মাস্টার সাজিদুল হক ও নাসির উদ্দিন যথাক্রমে দীপালী মেমোরিয়াল চেস ক্লাবের জাকির হোসেন
ও কাজী সাইফকে হারান। দীপালী মেমোরিয়াল চেস ক্লাবের তাহমিদুল হক মানহা’স ক্যাসেলের
অনত চৌধুরীকে হারান। মানহা’স ক্যাসেলের ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান দীপালী মোমোরিয়াল
চেস ক্লাবের তানভীর আলমের বিরুদ্ধে ওয়াক ওভার পান।
সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস
ক্লাবকে হারায়। সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার শফিক
আহমেদ ও ক্যান্ডিডেট মাস্টার শরীয়ত উল্লাহ যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মোহাইমেনুল
ইসলাম ও তুষিন তালুকদারকে হারান। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের শেখ রাশেদুল হাসান সাধারণ
বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার আবু হানিফকে হারান। উত্তরা
সেন্ট্রাল চেস ক্লাবের আয়াস আব্দুল্লা খাজির বিন সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং
ক্লাবের দেলোয়ার হোসেনের সঙ্গে ড্র করেন।
খেলাঘর দাবা সংঘের এ রাউন্ড বিরতি ছিল।
আরকে/প্রবা