× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৩ ব্যাডমিন্টন কোচ পেলেন দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ২২:৫৬ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ২২:৫৮ পিএম

২৩ ব্যাডমিন্টন কোচ পেলেন দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ

অলিম্পিক সলিডারিটির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)  অলিম্পিক ভবনের অডিটোরিয়ামে Olympic Solidarity Technical Course for Coaches in Badminton-এ অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবয়েদুর রহমান রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কোর্সটি পরিচালনা করেন নেপাল থেকে আগত আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশনের প্রশিক্ষক সারা দেবী তামাং এবং বাংলাদেশের প্রশিক্ষক ওহিদুজ্জামান রাজু।
এই প্রশিক্ষণ কোর্সে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে মোট ২৩ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কোর্সটিতে ব্যাডমিন্টন প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কোচিং কৌশল ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মানসম্পন্ন কোচিং ছাড়া আন্তর্জাতিকমানের খেলোয়াড় তৈরি করা সম্ভব নয়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রশিক্ষক ও ক্রীড়াবিদদের মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে আরও প্রতিযোগিতামূলক, দক্ষ এবং আন্তর্জাতিকভাবে সক্ষম একটি ক্রীড়া কাঠামো তৈরি করা।’
তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘অংশগ্রহণকারী প্রশিক্ষকগণ এই কোর্স হতে লব্ধ জ্ঞান ও দিক নির্দেশনাসমূহ সৎ ও নিষ্ঠার সঙ্গে খেলার মাঠে প্রয়োগ করার মাধ্যমে নিজ নিজ জেলা/কর্মক্ষেত্র থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’ সবশেষে তিনি কোর্স পরিচালনাকারী বিশেষজ্ঞ প্রশিক্ষকগণ, কোর্সে অংশগ্রহণকারী এবং কোর্স আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাডমিন্টন ফেডারেশনের সহসভাপতি এবং বিওএর সাধারণ পরিষদের সদস্য ডিআইজি তাপতুন নাসরীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির  সহসভাপতি ইমরোজ আহমেদ, উপ-মহাসচিব এম এ কুদ্দুস খান, কার্যনির্বাহী কমিটির সদস্য হাসানুজ্জামান খান, ওয়েস হুদা, হাবিবুর রহমান, ফারহাদ জেসমিন লিটি প্রমুখ। 

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা