প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২০:১৬ পিএম
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩৯ বছরের গৌরবময় ইতিহাস। এই সময়ে ক্রীড়াঙ্গন আলোকিত করেছেন অনেকেই। নিজেদের মেধা, কঠোর পরিশ্রম ও সাফল্যের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন। সেই ৫০ কিংবদন্তি ক্রীড়াবিদের নাম বুধবার (১০ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রকাশ এবং সম্মাননা প্রদান বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে হয়েছে।
বিকেএসপির
অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম। তিনি বিকেএসপির ৫০ লিজেন্ডারি খেলোয়াড়ের নাম ফলক
উন্মোচন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত লিজেন্ডারদের হাতে
সম্মাননা ক্রেস্ট ও বিকেএসপি উত্তরীয় পরিয়ে দেন।
অডিও
ভিজ্যুয়াল অনুষ্ঠান শেষে মহাপরিচালক সবাইকে সঙ্গে নিয়ে র্যালিতে অংশ নেন এবং বিকেএসপির
প্রশাসনিক ভবনের বিপরীত পাশে অবস্থিত লিজেন্ডদের নাম সম্বলিত একটি নাম ফলক উন্মোচন
করেন।
অনুষ্ঠানে
দেশের ক্রিকেট, ফুটবল, আর্চারি, শুটিং, অ্যাথলেটিক্স, হকি ও অন্যান্য ক্রীড়াক্ষেত্রে
আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী সাবেক বিকেএসপি শিক্ষার্থীদের নাম ‘বিকেএসপি
লিজেন্ডস’ তালিকায় অন্তর্ভুক্ত করে তা উন্মোচন করা হয়। লিজেন্ড তালিকায় যারা আছেন :
আরচারিতে- হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকী, আব্দুর রহমান
আলিফ ও সাগর ইসলাম। অ্যাথলেটিক্সে-বিমল চন্দ্র তরফদার, ফৌজিয়া হুদা জুঁই, মেজবাহ
আহমেদ, জহির রায়হান ও শিরিন আক্তার। ক্রিকেটে- এ এম নাইমুর রহমান দুর্জয়, মুশফিকুর
রহিম, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি, মমিনুল
হক সৌরভ, লিটন দাস ও মারুফা আক্তার। ফুটবলে- মাসুদ রানা, হাসান আল মামুন, মনোয়ার হোসেন
, ফিরোজ মাহমুদ টিটু, জাহিদ হাসান এমিলি, জাহিদ হোসেন, মামুনুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট
বিশ্বাস, আঁখি খাতুন, রহমত মিয়া, ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকার ও শেখ মোরসালিন। হকিতে-
আ ন ম মামুন-উর রশীদ, আলমগীর আলম, টুটুল কুমার নাগ, মাহাবুবুল এহসান রানা, রাসেল
মাহমুদ জিমি ও মামুনুর রহমান চয়ন। শুটিংয়ে- আসিফ হোসেন খান, শারমিন আক্তার
ও আব্দুল্লাহ হেল বাকী। সাঁতারে- কারার মিজানুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান,
মাহফিজুর রহমান সাগর ও মাহফুজা খাতুন শীলা। বাস্কেটবলে- মিঠুন কুমার বিশ্বাস,
সামসুজ্জামান খান ও খালেদ মাহমুদ আকাশ, বক্সিংয়ে- আব্দুর রহিম এবং টেনিসে- এস কে মহিউদ্দিন
ওয়ালিউল্লাহ ঝিলান।
আরকে/প্রবা