× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আয়রনম্যান’ রেস সম্পন্ন করলেন আল আমিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ১৯:২৪ পিএম

আয়রনম্যান’ রেস সম্পন্ন করলেন আল আমিন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লা কুইন্টায় অর্ধ দূরত্বের আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতা সফলভাবে শেষ করেছেন বাংলাদেশের অ্যাথলেট আল আমিন মিয়া।

সাঁতার, সাইক্লিং ও দৌড়এই তিন ধাপের সম্মিলিত চ্যালেঞ্জিং ইভেন্টে তিনি ৬ ঘণ্টা ৫৬ মিনিট ৫৪ সেকেন্ড সময় নিয়ে রেস সম্পন্ন করেন। এর মধ্যে ছিল ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার দৌড়।

৩৮ বছর বয়সী এই অ্যাথলেট বয়সভিত্তিক ৩৫-৩৯ গ্রুপে ২০৭ জনের মধ্যে ১৮৪তম অবস্থানে ছিলেন। মোট ২ হাজার ২৬৯ প্রতিযোগীর মধ্যে তার অবস্থান ১ হাজার ৮৭৪ তম। এ ইভেন্টে শীর্ষ তিনে স্থান পান যুক্তরাষ্ট্রের স্যাম লং, কানাডার লায়োনেল স্যান্ডার্স এবং জ্যারাশন লন্ড্রি।

প্রতিযোগিতা শেষে আল আমিন বলেন, ‘এটি জীবনের অন্যতম বড় অর্জন। কঠোর প্রস্তুতি, শৃঙ্খলা এবং মানসিক দৃঢ়তা ছাড়া এ রেস শেষ করা সম্ভব ছিল না। বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পেরে আমি গর্বিত।’

বহুদিন ধরেই ‘রান ফর বাংলাদেশ’ উদ্যোগের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন আল আমিন। তিনি লাদাখ হাফ ম্যারাথন (২০২২), টাটা মুম্বাই ম্যারাথন (২০২৩), ব্রাইটন-সিডনি ম্যারাথন (২০২৪) এবং লস অ্যাঞ্জেলেস ম্যারাথনসহ বেশ কয়েকটি বড় ইভেন্টে দেশের প্রতিনিধিত্ব করেছেন।

আগামী বছর কানাডায় আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নেয়ার পরিকল্পনাও জানিয়েছেন বাংলাদেশের এই অ্যাথলেট।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা