× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাদার্সে হোঁচট আবাহনীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ২০:৪৮ পিএম

ব্রাদার্সে হোঁচট আবাহনীর

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ঢাকা আবাহনী লিমিটেডের। বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) ৫ ম্যাচ খেলে মাত্র এক জয় পেয়েছে। সেই ধাক্কা কাটিয়ে উঠতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ফেডারেশন কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল তারা। কিন্তু জেতা তো দূরে থাকা, উল্টো হেরে বসে তারা ব্রাদার্স ইউনিয়নের কাছে ১-০ গোলে!

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীকে তিক্ত স্বাদ দিয়েছেন মনির আলম। দূরপাল্লার এক দর্শনীয় শটে। যা চোখে লেগে থাকার মতো। প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শট নেন তিনি। গোলরক্ষক মিতুল মারমা সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করলেন। তবে বলকে রুখতে পারেননি। ঠিকই মনিরের শটটি জালে আশ্রয় নেয়।

২৭ মিনিটে করা মনিরের সেই গোলেই পরে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স। পরে শত চেষ্টায়েও সমতায় ফিরতে পারেনি আবাহনী। ব্রাদার্সের জমাট বাঁধা রক্ষণের কাছে সুলেমান দিয়াবাতে-আল আমিনদের আক্রমণগুলো আর আলোর মুখ দেখে না। এতে ফেডারেশন কাপ জয় দিয়ে শুরু করলেও ফিরতি ম্যাচে হারের তেতো স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কোচ মারিফুল হকের শিষ্যদের।

অন্যদিকে ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্সকে ২-০ গোলে হারিয়েছে পিডাব্লিউডি। বসুন্ধরা কিংস অ্যারেনায় গোল দুটি করেছেন আকবীর তুরেব ও মোহাম্মদ শরীফ। ৫ দলের গ্রুপে ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাদার্স। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুই ও তিনে পিডাব্লিউডি ও আবাহনী।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা