সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় স্টেডিয়াম বরাদ্দ স্থগিত
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৬ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫ ২২:৪৪ পিএম
ঢাকা জাতীয় স্টেডিয়ামে চলছে লাতিন-বাংলা সুপার কাপ। বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনা তিনটি ক্লাবের অংশগ্রহণে চলমান টুর্নামেন্টটি শুরু থেকেই বিতর্কিত। মাঠে ও মাঠের বাইরে প্রথম দিন থেকেই অব্যবস্থাপনায় ভরপুর ৩ জাতির অংশগ্রহণ আমেজহীন এই আসর।
সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার ও আর্জেন্টিনার
ক্লাব অ্যাটলেতটকো চার্লোনের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচশেষে সংবাদ সংগ্রহের
কাজে মাঠে প্রবেশ করতে যাওয়া এক সাংবাদিক বাধাগ্রস্ত হন নিরাপত্তাকর্মী দ্বারা। পরিচয়পত্র
ও টুর্নামেন্টের অ্যাক্রিডিটেশন কার্ড দেখনোর পরও দুর্ব্যবহার করে সেই নিরাপত্তাকর্মী।
এক পর্যায়ে সাংবাদিকের গায়ে হাত তুলে মারধরের ঘটনাও ঘটে।
তাৎক্ষণিকভাবে
নিরাপত্তাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান ও সেই কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেন সাংবাদিকরা।
সেই অভিযোগের ভিত্তিতে এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের মাঠ বরাদ্দ বাতিল
করা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া
পরিষদ। ফলে ১১ তারিখ জাতীয় স্টেডিয়ামে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি অনিশ্চিত হয়ে পড়লো।
বেশকিছু
শর্তে প্রতিষ্ঠানটির কাছে মাঠ বরাদ্দ দেওয়া হয়। মোট টিকিট বিক্রির হিসাব ও ৫০ শতাংশ
অর্থ ম্যাচ শুরু আগে পরিশোধের বিষয়টির পাশাপাশি স্থাপনা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার
শর্ত লঙ্ঘিত হয়েছে। সবশেষ সাংবাদিককে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে না দিয়ে শারীরিকভাবে
লাঞ্ছিত করায় এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
এদিকে
টুর্নামেন্টের
আয়োজক দুই কিংবদন্তি ফুটবলার কাফু ও ক্যানিজিয়াকে আনার যে ঘোষণা দিয়েছিল, এখন সেটাও
অনিশ্চিত হয়ে পড়েছে।
এএফবি বক্সিং প্রমোশন
ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান জানিয়েছেন, আর্থিক সংকটের
কারণে তাদের আসা অনিশ্চিত হয়ে গেছে। অথচ শুরু থেকেই আয়োজকরা জোর দিয়েই বলেছিল, এই
দুই তারকার আসা সব ঠিকঠাক।
সুপার কাপ শুরুর একদিন
আগেও বলা হয়েছিল ১১ ডিসেম্বর সকাল ১০ টার দিকে তারা ঢাকায় পৌঁছাবেন। তাদের আনার জন্য
এক জায়গা থেকে ফান্ড পাওয়ার কথা ছিল। সেই ফান্ড পাওয়া অনিশ্চিত বলে জানিয়েছেন আসাদুজ্জামান।
গত ৫ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম দিনেই আয়োজক কৃর্তপক্ষ যেসব কাণ্ড করেছিল, সেগুলোর সংক্ষিপ্ত তালিকা অনেকটা এরকম :
আরকে/প্রবা