প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ২১:৫০ পিএম
তিতাস ক্লাবের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ (ডানে) খেলছেন দীপালী মেমোরিয়াল চেস ক্লাবের আফনান জারিফ হকের সঙ্গে। ছবি : দাবা ফেডারেশন
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের তৃতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছে। দুই খেলায় তিতাস ক্লাব ও ৩ খেলায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৪ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে।
তৃতীয় রাউন্ডের খেলা শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। তৃতীয় রাউন্ডের খেলায় তিতাস ক্লাব ৪-০ গেম পয়েন্ট দীপালী মেমোরিয়াল দাবা ক্লাবকে, বাংলাদেশ নৌবাহিনী ৩-১ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে, বাংলাদেশ পুলিশ ২.৫-১.৫ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটিকে, স্পোর্টস বাংলা ২.৫-১.৫ গেম পয়েন্টে খেলাঘর দাবা সংঘকে হারায়।
মানহা’স ক্যাসেল ২-২ গেম পয়েন্টে লিওনাইন চেস ক্লাবের সাথে ড্র করে।
সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের এ রাউন্ড বিরতি ছিলো। কাল বেলা ৩টা থেকে একই স্থানে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে। খেলাগুলো হলোঃ উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব বনাম লিওনাইন চেস ক্লাব, বাংলাদেশ পুলিশ বনাম বাংলাদেশ নৌবাহিনী, খেলাঘর দাবা সংঘ বনাম জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি, তিতাস ক্লাব বনাম স্পোর্টস বাংলা এবং সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব বনাম দিপালী মেমোরিয়াল চেস ক্লাব। মানহা’স ক্যাসেলর চতুর্থ রাউন্ডে বিরতি।
আরকে/প্রবা