× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর ভালোবাসায় সিক্ত বিশ্বজয়ী মেসি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২ ১৭:০৬ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২ ১৭:১৩ পিএম

রোনালদোর ভালোবাসায় সিক্ত বিশ্বজয়ী মেসি

লিওনেল মেসির সাফল্যের মুকুটে একটি পালকের অভাব ছিল। কাতার বিশ্বকাপে সেই অপূর্ণতা ঘুচে গেছে তার। জাদুকরের হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্ব শিরোপা উপহার দিয়ে প্রশংসার বন্যায় ভাসছেন সুপারস্টার মেসি।

সারা ফুটবল দুনিয়া এখন মেসির জয়গান গেয়ে চলেছে। বিশ্বচ্যাম্পিয়ন ফুটবল মহাতারকার স্তুতি গাইছেন চিরশত্রু ও প্রতিবেশী ব্রাজিলের সাবেক ও বর্তমান ফুটবলাররাও। 

সোনালি ট্রফি জেতায় মেসিকে শুভেচ্ছাবার্তায় সিক্ত করেছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। প্রিয় বন্ধু লিওকে অভিনন্দন জানাতে ভোলেননি পিএসজির তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলের কাতার বিশ্বকাপ মিশনে থাকা দানি আলভেসও সাবেক ক্লাব সতীর্থ মেসির বিশ্বকাপ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

তাহলে আর রোনালদো নাজারিও বাদ পড়বেন কেন? ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ উপহার দেওয়া 'দ্য ফেনোমেনন'  ভালোবাসা জানিয়েছেন আর্জেন্টাইন মেগাস্টার মেসিকে। 

এক টুইট বার্তায় ৪৬ বছরের ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট রোনালদো লিখেছেন, মেসি  নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, 'সারা বিশ্বের মানুষ এমনকি অনেক ব্রাজিলিয়ানও শ্বাসরুদ্ধকর ফাইনালে মেসির জন্য গলা ফাটিয়েছেন। এমন বিদায় তো একজন গ্রেটেরই প্রাপ্য, যে কিনা বিশ্বকাপ তারকার চেয়েও অনেক বেশি কিছু। যে এক যুগ নেতৃত্বে ছিল। অভিনন্দন, মেসি!'

ফাইনাল খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিতে চেয়েছিলেন মেসি। এ কারণে শুভেচ্ছাবার্তা জানাতে গিয়ে মেসির বিদায়ের কথা উল্লেখ করেছেন রোনালদো। তবে বিশ্বকাপ জয়ের পর সিদ্ধান্ত পাল্টে ফেলেছেন এলএম টেন। অবসর নেওয়ার আগে দেশের তিন তারকার জার্সিতে আরও কয়েকটি ম্যাচ খেলে যেতে চান তিনি।

তবে ফাইনালের আগে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক সেটা চাননি রোনালদো। ব্রাজিলিয়ান লিজেন্ড জানান, ফুটবলে মেসির অবদানের প্রতিদান হিসেবে তার হাতে বিশ্ব শিরোপা উঠলে ভালোই লাগবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা