প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ২২:৪৩ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ২৩:১৭ পিএম
ছবি: সংগৃহীত
তিন ম্যাচ সিরিজের ২য় ওয়ানডেতে ভারতকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো প্রোটিয়ারা। বুধবার (৩ ডিসেম্বর) রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়াম ভারতকে ৪ উইকেটে হারিয়ে ৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। এটি দক্ষিণ আফ্রিকার করা তৃতীয় সর্বোচ্চ রান তাড়া।
ম্যাচের শুরুতে টস জিতে স্বাগতিক ভারতকে ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ব্যাটিংয়ে নেমে ৬২ রানে ২ উইকেটে হারালেও ভিরাট কোহলি ও রুতুরাজ গাইকোয়াদের ১৯৫ রানের জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে আগায় টিম ইন্ডিয়া। রুতুরাজ গাইকোয়াদ ১২ চার ও ২ ছক্কায় ৭৭ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
১০৫ রান করে গাইকোয়াদ ফিরলেও এই সিরিজে টানা ২য় ও ক্যারিয়ারের ৫৩তম সেঞ্চুরি আদায় করে নে ভিরাট কোহলি। শেষদিকে অধিনায়ক রাহুলের অপরাজিত ৬৬ রানে ভর করে ৩৫৮ রানের পুজি পায় ভারত। আফ্রিকার হয়ে দুই উইকেট নেন মারকো জেনসেন। তাছাড়া একটি করে উইকেট নেন বার্গার ও এনগিদি।
রাত তাড়ায় নেমে দলীয় ২৬ রানে ওপেনার ডি কককে হারায় সফরকারীরা। তারপর ২য় উইকেট জুটিতে বাভুমাকে নিয়ে ৯৯ রানের জুটি গড়েন এইডেন মার্করাম। ৪৬ রানে বাভুমা ফিরলেও শতক আদায় করেন মার্করাম।এরপর ম্যাথু ব্রিটজকে ও ব্রেভিসের হাফ সেঞ্চুরিতে ভর করে জয়ের লড়াইয়ে টিকে থাকে বাভুমার দল। শেষদিকে বোসের ১৫ বলে ২৯ রানের ক্যামিওতে ৪ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন আরশদীপ সিং ও প্রসিদ কৃষ্ণা। আর ১টি করে উইকেট নেন হারশীত রানা ও কুলদীপ যাদব।
ভিশাখাপত্তমে এই সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২ টায়। এর আগে ভারতকে ২-০ ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিয়েছিল টেম্বা বাভুমার দল।