× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামজাদের ৩ ম্যাচে বাফুফের আয় ৪ কোটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ২০:৪৭ পিএম

হামজাদের ৩ ম্যাচে বাফুফের আয় ৪ কোটি

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ তিনটি হোম ম্যাচ খেলেছে। তিন ম্যাচই ছিল গ্যালারি পরিপূর্ণ ও স্পন্সরে ভরপুর। ফুটবলাঙ্গনে কৌতূহল ছিল তিন ম্যাচ থেকে ফেডারেশনের লাভ কত হয়েছে। আজ বাফুফের নির্বাহী সভা শেষে তিন ম্যাচের আয় প্রকাশ করলেও ব্যয় জানাতে পারেনি ফেডারেশন। 

সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, 'বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচে ১ কোটি ১৫ লক্ষ টাকা, বাংলাদেশ-হংকং ম্যাচে ১ কোটি ২ লক্ষ ৭ হাজার ৮৭৪ টাকা। বাংলাদেশ-ইন্ডিয়ার ম্যাচে ১ কোটি ৮৮ লক্ষ টাকা। এরপরেও আরো কিছু হয়তো খরচ আছে, সেই খরচগুলা আমরা পরবর্তীতে জানাব।   

আজকের সভার অন্যতম আলোচ্যসূচি ছিল এশিয়া কাপ বাছাইয়ের তিন ম্যাচের আয়-ব্যয়। আয় জানানো হলেও ব্যয় নয় কেন। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচ হয়েছিল। ৬ মাস হতে চললেও কেন ব্যয় জানা যাবে না এই প্রশ্নের উত্তরে বাবু বলেন, 'ব্যয় নিয়ে কাজ চলছে। আপনারা বলেছেন এজন্য আয় জানালাম।' ব্যয়ের হিসাব যেমন জানাতে পারেননি তেমনি আয় নিয়েও গোলমাল পাকিয়ে ফেলছিলেন। প্রথমে শুধু টিকিট বিক্রিতেই এই আয় উল্লেখ করলেও পরবর্তীতে সাংবাদিকদের জেরার পর জানান সব খাত মিলিয়ে আয়৷ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা