× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন তবে র‍্যাঙ্কিংয়ের ব্রাজিলই নাম্বার ওয়ান

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২ ১৫:৩৯ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২ ১৬:৩৮ পিএম

আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন তবে র‍্যাঙ্কিংয়ের ব্রাজিলই নাম্বার ওয়ান

তিন যুগ পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। সোনালি ট্রফি জয়ের প্রভাব পড়তে যাচ্ছে আলবিসেলেস্তেদের র‍্যাঙ্কিংয়ে। তবে যা হওয়ার কথা, সেটা কিন্তু হচ্ছে না। বিশ্বশ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিয়েও ফুটবল র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠতে পারছে না লিওনেল মেসির আর্জেন্টিনা!

তবে ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হচ্ছে আর্জেন্টিনার। সেটাও মাত্র একধাপ। তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ শুরু করেছিল তারা। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় স্থানে উঠতে যাচ্ছে তারা। তবে যথারীতি সবার ওপরই থেকে যাচ্ছে শেষ আট থেকে বিদায় নেওয়া নেইমার জুনিয়রের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। 

ফাইনালে মাঠের খেলায় ছিল ৩-৩ গোলের সমতা। পরে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। টাইব্রেকার শুটআউটে জেতায় পয়েন্ট কমে গেছে লিওনেল স্কালোনির শিষ্যদের। মাঠের খেলায় জিতে গেলে র‍্যাঙ্কিংয়ের টপ পজিশনে উঠে যেত আর্জেন্টিনাই।

ফুটবল দুনিয়ার অভিভাবক সংস্থা ফিফা বিশ্বকাপ শেষে বিশ্ব ফুটবলের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করতে যাচ্ছে বৃহস্পতিবার। তাতে দেখা মিলবে এই পরিবর্তন। 

কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স উঠে যাচ্ছে তৃতীয় স্থানে। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া বেলজিয়ামের দুই ধাপ অবনমন হতে যাচ্ছে। তারা নেমে যাচ্ছে চতুর্থ স্থানে। ইংল্যান্ড থাকছে পাঁচে। দুই ধাপ এগোবে নেদারল্যান্ডস। ডাচরা থাকবে ষষ্ঠ স্থানে।

বিশ্বকাপের তৃতীয় সেরা ক্রোয়েশিয়া উঠে যাচ্ছে সপ্তম স্থানে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের টিকিট না পাওয়া ইতালি দুই ধাপ নিচে যাবে। তারা পাচ্ছে অষ্টম স্থান। নবম স্থানটা ধরে রাখতে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। আর ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন তিন ধাপ পিছিয়ে দশম স্থানে যাচ্ছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি থাকছে না র‍্যাঙ্কিংয়ের সেরা দশে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা