× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ‍্যাম্পিউটি ফুটবল লিগ

চ‍্যাম্পিয়ন স‍্যার জগদীশ চন্দ্র বসু দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ২০:০১ পিএম

চ‍্যাম্পিয়ন স‍্যার জগদীশ চন্দ্র বসু দল

স্পোর্টস ফর হোপ এন্ড ইন্ডিপেনডেন্স (শি) ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) আয়োজনে এবং ন‍্যাশনাল প‍্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো অ‍্যাম্পিউটি ফুটবল লিগ ২০২৫। এবারের লিগ শিরোপা জিতেছে ছেলেদের বিভাগে স‍্যার জগদীশ চন্দ্র বসু আ‍্যাম্পিউটি ফুটবল দল। ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে মোনেম মুন্না অ‍্যাম্পিউটি ফুটবল দলকে।। জয়সূচক গোলটি করেন বিজয়ী দলের মোহাম্মদ হীরা। 

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন অংশ হিসেবে গত সোমবার ও মঙ্গলবার আসাদ গেট সংলগ্ন প্রতিবন্ধী মাঠে অ‍্যাম্পিউটি ফুটবল লিগের খেলা অনুষ্ঠিত হয়। অন‍্যদিকে মেয়েদের বিভাগে শিরোপা জিতেছে সুফিয়া কামাল অ‍্যাম্পিউটি ফুটবল দল। তারা ফাইনালে ১-০ গোলে হারায় বেগম রোকেয়া অ‍্যাম্পিউটি ফুটবল দলকে। জয়সূচক  গোলটি করেন  বিজয়ী দলের সাহিদা আকতার। ম‍্যচসেরাও হন তিনি।  

অন‍্যদিকে ছেলেদের ফাইনালে ম‍্যাচেসেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষক হয়েছেন জগদীশ চন্দ্র বসু দলের মোহাম্মদ সাইম। লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রানার্সআপ দলের স্ট্রাইকার মকবুল হোসেন। 



ফাইনাল ম‍্যাচ শেষে বিজয়ী ‍দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মেরুল গোমেজ (জাতীয় পুরস্কাপ্রপ্ত খেলোয়াড়), শারমিন ফারহানা চৌধুরী (প্রতিষ্ঠাতা-সভাপতি , স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স), আতিকুল ইসলাম (এডমিন, টিম লিডার, ডি ক‍্যাথলন), কাজী ইমদাদুল হক (ডিজ‍্যাবিলিটি ইনক্লুসন এডভাইজার, আইসিআরসি), পাপ্পু লাল মদক (হেড অব স্পোর্টস ফর ডেভলাপমেন্ট, শি)।  

লিগের সবগুলো খেলা অনুষ্ঠিত হয় রাজধানীর সংসদ ভবনের আসাদ গেটস্থ প্রতিবন্ধী খেলা মাঠে।  

ফাইনালে চ‍্যাম্পিয়ন দলের কোচ ছিলেন আনোয়ার হোসেন ও রানার্সআপ দলের কোচ আরিফ বিল্লাহ।  খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হুমায়ুন কবীর খোকন ও নয়ন মিয়া। লিগে ছেলেদের অন‍্য দলগুলো হলো : কবি নজরুল ইসলাম অ‍্যাম্পিউটি ফুটবল দল ও শেরে বাংলা একে ফজলুল হক অ‍্যাম্পিউটি ফুটবল দল।

অ‍্যাম্পিউটি ফুটবল লিগ আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া উদ‍্যোগ। যার লক্ষ‍্য প্রতিবন্ধী ব‍্যক্তিদের  প্রতিযোগিতামূলক কাজে নিয়োজিত রাখে তাদের সক্ষমতা ও সাফল‍্যকে জাতির সামনে তুলে ধরা।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা