× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড তানজিদ তামিমের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫ পিএম

৫ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড তানজিদ তামিমের

চট্টগ্রামে আজ আয়ারল্যান্ডের আউট হওয়া শেষ পাঁচ ব্যাটসম্যানই ক্যাচ দিয়েছেন তানজিদ হাসানকে। আর তাতেই বিশ্ব রেকর্ড হয়ে গেছে। টেস্ট খেলুড়ে দেশের প্রথম ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৫টি ক্যাচ নেওয়ার কীর্তি গড়লেন বাংলাদেশের এই ওপেনার।

আজ রেকর্ড ছোঁয়ার পথে চারটি ক্যাচই লং অনে নিয়েছেন তানজিদ। প্রথম ক্যাচটি নিয়েছেন ব্যাকওয়ার্ড পয়েন্টে। ১৬তম ওভারের তৃতীয় বলে রিশাদ হোসেনের বলে গ্যারেথ ডেলানির ক্যাচ নিয়ে রেকর্ডের পথে যাত্রা শুরু তানজিদের। এরপর মোস্তাফিজুর রহমানের করা ১৮তম ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে মার্ক অ্যাডাইরের ক্যাচ নেন। জর্জ ডকরেলকে ১৯তম ওভারে ফেরানোর পর শেষ ওভারের বেন হোয়াইটের ক্যাচ নিয়ে রেকর্ড ছুঁয়ে ফেলেন তানজিদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা