প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৪০ পিএম
রাঁচির মাঠে আবারও ঝলক দেখালেন ভারতের বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অসাধারণ এক ইনিংস খেলে তুলে নিলেন ক্যারিয়ারের ৫২তম ওয়ানডে সেঞ্চুরি। একই সঙ্গে এক সংস্করণে সর্বোচ্চ সেঞ্চুরির নতুন বিশ্বরেকর্ড গড়ে ছাপিয়ে গেলেন শচীন টেন্ডুলকারকেও।
দুর্দান্ত ছন্দে খেলতে
থাকা কোহলি ১২০ বলে ১৩৫ রানের চমৎকার ইনিংস খেলেন। তার ব্যাটে ভেসে ওঠে ১১টি চারের
সঙ্গে ৭টি শক্তিশালী ছয়। স্ট্রাইক রেট ছিল ১১২.৫০।
শচীন টেন্ডুলকারের ৫১
টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভেঙে কোহলি হয়ে গেলেন ক্রিকেটের যেকোনো এক ফরম্যাটে সর্বোচ্চ
শতকের মালিক। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে এটি কোহলির ৮৩তম সেঞ্চুরি।
এছাড়া ঘরের মাঠে ওয়ানডেতে
সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের তালিকায়ও শীর্ষে উঠেছেন কোহলি। তার ৫৯টি ফিফটি ছাড়ানো
ইনিংস এখন শচীনের আগের রেকর্ড ৫৮-কে টপকে গেছে। উল্লেখযোগ্য হলো, আন্তর্জাতিক ক্রিকেটে
এটি সাত হাজারতম সেঞ্চুরি হিসেবেও পরিগণিত হয়েছে।