× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ২-১ বাহরাইন, এএফসি অনূর্ধ-১৭ এশিয়ান কাপ বাছাইপর্ব

মূলপর্বে যেতে আর এক জয় দূরে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৭:২২ পিএম

আক্রমণে ধারাবাহিকতা, মধ্যমাঠের সৃজনশীলতা এবং রক্ষণভাগে আত্মবিশ্বাসী পারফরম্যান্সে লাল-সবুজেরা প্রমাণ করেছে নিজেদের সক্ষমতা। ছবি : বাফুফে

আক্রমণে ধারাবাহিকতা, মধ্যমাঠের সৃজনশীলতা এবং রক্ষণভাগে আত্মবিশ্বাসী পারফরম্যান্সে লাল-সবুজেরা প্রমাণ করেছে নিজেদের সক্ষমতা। ছবি : বাফুফে

এএফসি অনূর্ধ-১৭ এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্নে বাংলাদেশ এখন মাত্র এক জয় দূরে। শুক্রবার (২৮ নভেম্বর) বাছাইপর্বের ম্যাচে এ-গ্রুপে বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে লাল-সবুজের যুবারা রেখেছে মূলপর্বে খেলার আশা। মূলপর্বে নিশ্চিত করতে গ্রুপের শেষ ম্যাচে জিততে হবে স্বাগতিক চীনের বিপক্ষে।

গ্রুপে চার ম্যাচের সবকটিতেই জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ (একইদিনে অনুষ্ঠিত শ্রীলঙ্কা-চীন ম্যাচের আগ পর্যন্ত)। আগের তিন ম্যাচে তারা হারায় যথাক্রমে ৫-০ গোলে তিমুর-লেস্তেকে, ৮-০ গোলে ব্রুনেইকে এবং শ্রীলঙ্কাকে ৫-০ গোলে।

চীনের তংলিয়াং লং স্টেডিয়ামে অনুষ্ঠিত শুক্রবারের ম্যাচে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের যুবারা। প্রথমার্ধে গোল না পেলেও ছিল আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী। ফয়সাল, রিফাত ও অপু বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেন। ২০ ও ২৮ মিনিটে আসে সেরা দুই সুযোগ, কিন্তু ফরোয়ার্ড রিফাত কাজী এগিয়ে নিতে পারেননি দলকে।

প্রথমার্ধে ফ্রি-কিক ও কর্নার থেকেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ৩৪ মিনিটে চাপ বাড়ায় বাহরাইন, তবে গোলরক্ষক আলিফ রহমানের অসাধারণ সেভ দলকে ম্যাচে রাখে। এরপর ডিফেন্ডার কামালের গোললাইন ক্লিয়ারে বেঁচে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে খেলা আরও জমে ওঠে। ৪৭ মিনিটে মানিকের নিখুঁত ক্রসে রিফাত শট নেন, তবে বাহরাইন গোলরক্ষক আরও একবার দেয়াল হয়ে দাঁড়ান।

অবশেষে আসে সাফল্যের দেখা। ৫৯ মিনিটে সাব্বিরের লং থ্রো ক্লিয়ার করতে ব্যর্থ হন বাহরাইনের ডিফেন্ডার। সুযোগটি লুফে নিয়ে ‘সুপার সাব ‘ বায়েজিত বোস্তামি দারুণ শটে গোল করে লাল-সবুজকে এগিয়ে নেন (১-০)। এর ৬ মিনিট পরই ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি হয়, কিন্তু আবারও রিফাতকে থামান বাহরাইনের গোলরক্ষক। রিবাউন্ডে বায়েজিত শট নিলেও গোলরক্ষক ধরে ফেলেন বল।

৬৮ মিনিটে আরও একবার রিফাতের শট ফিরিয়ে দেন বাহরাইন গোলরক্ষক। কিন্তু ৭২ মিনিটে আর পারেননি। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নিখুঁত থ্রু পাস থেকে মো. মানিক বল নিয়ন্ত্রণ নিয়ে দূর থেকে চমৎকার দূরপাল্লার শটে করেন দলের দ্বিতীয় গোল (২-০)। নিঃসন্দেহে এটি এই গ্রুপের অন্যতম সেরা গোল।

৮৫ মিনিটে এক গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে বাহরাইন (১-২), কিন্তু শেষ পর্যন্ত প্রতিপক্ষকে আর সুযোগ দেয়নি বাংলাদেশের যুবারা। পুরো ম্যাচজুড়ে বাংলাদেশ ছিল এগিয়ে, আক্রমণে ধারাবাহিকতা, মধ্যমাঠের সৃজনশীলতা এবং রক্ষণভাগে আত্মবিশ্বাসী পারফরম্যান্সে লাল-সবুজেরা প্রমাণ করে নিজেদের সক্ষমতা।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা