× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌন হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপের দাবি, ক্রীড়া অঙ্গনের মানববন্ধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ২১:৫০ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ২২:০০ পিএম

যৌন হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপের দাবি, ক্রীড়া অঙ্গনের মানববন্ধন

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে বুধবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হলো ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মানববন্ধন। ‘সম্মিলিত ক্রীড়াঙ্গন, বাংলাদেশ ক্রিকেট অঙ্গন ও বাংলাদেশ ক্রিকেট পরিবার’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ক্রীড়াঙ্গনে যৌন হয়রানি ও নিপীড়ন বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, নারী ক্রিকেটসহ সার্বিক ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির প্রতিটি অভিযোগ সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত সমাধান করতে হবে এবং অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা যেন কোনো দল বা খেলোয়াড় ব্যবস্থাপনায় যুক্ত থাকতে না পারেন—এ দাবি জানান বক্তারা।

সাম্প্রতিক সময়ে শ্যুটার তাসমায়াতি এমা আলী ও জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলমসহ কয়েকজন নারী ক্রীড়াবিদ যৌন হয়রানির অভিযোগ প্রকাশ্যে আনেন। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা জাহানারার অভিযোগের তদন্তে বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুততার সঙ্গে তদন্ত এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

এছাড়া ক্রীড়াঙ্গনে নারী নেতৃত্ব বৃদ্ধি ও মেয়েদের ক্রীড়ায় কোচ, ম্যানেজার, ফিজিওথেরাপিস্ট এবং ট্রেনারসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে নারীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি করা হয়।

বক্তারা জোর দিয়ে বলেন, নিরাপদ ক্রীড়াঙ্গন নির্মাণে যৌন হয়রানি ও নিপীড়নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি, আর এ জন্য কঠোর নীতিমালা ও বাস্তবায়ন জরুরি।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা