× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশকে ধন্যবাদ জানাল আর্জেন্টিনা

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২ ১৮:৫৫ পিএম

বাংলাদেশকে ধন্যবাদ জানাল আর্জেন্টিনা

দীর্ঘ ৩৬ বছরে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিরোপা উঠেছে মেসি-ডি মারিয়াদের হাতে। ৩-৩ গোলে সমতার পর ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফিফা ফুটবল বিশ্বকাপের চলতি আসরের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। 

চলতি বিশ্বকাপের শুরু থেকে আর্জেন্টিনার সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকদের নানান খবর। বিশ্ব দেখেছে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশি সমর্থকদের উন্মাদনা। আর সেগুলোর খবর উঠে এসেছে দেশটির সংবাদমাধ্যমে। 

দেশটির ফুটবলের প্রতি বাংলাদেশিদের এমন ভালোবাসার প্রকাশে বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (এএফএ)। 

টুইটারে বাংলাদেশি সমর্থকদের একটি উচ্ছ্বাসের ভিডিও শেয়ার করে ধন্যবাদ জানিয়েছে এএফএ। সেই টুইটে বাংলাদেশের পাশাপাশি ভারতের কেরালা ও পাকিস্তানের সমর্থকদেরও।  

এর আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন।

এ ছাড়া বাংলাদেশি কয়েকটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, চ্যাম্পিয়ন হয়ে ফেরার পথে লিওনেল মেসির মা‘ও বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশ বাংলাদেশ বলে দিয়েছেন স্লোগান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা