× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোনো প্রতিদ্বন্দ্বী নেই, মহাসচিব হচ্ছেন রানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ০৫:২৬ এএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৫ ০৫:২৭ এএম

জোবায়দুর রহমান রানা

জোবায়দুর রহমান রানা

আগামী ৩০ নভেম্বর কক্সবাজারের বে-ওয়াচের বলরুমে অনুষ্ঠিত হবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বহুল আলোচিত নির্বাচন। এ উপলক্ষে ইতোমধ্যেই বিওএ’র নির্বাচন কমিশনের সহকারী রিটার্নিং অফিসার মোস্তাফিজুর রহমান খসড়া প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। সেখানে ৩৫ পদের (সভাপতি বাদে) বিপরীতে প্রার্থী আছেন ৩৭ জন। সবচেয়ে আলোচিত মহাসচিব পদটি। এই পদে একজনই প্রার্থী। আর তিনি জোবায়দুর রহমান রানা।

জোবায়দুর রহমান রানা হচ্ছেন সেই ব্যক্তি, যিনি ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির আহ্বায়ক।  

ক্রীড়াঙ্গনে তাকে সবাই সাবেক শাটলার হিসেবেই চেনে। জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া এই সংগঠক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিওএ’র নতুন মহাসচিব নির্বাচিত হতে যাচ্ছেন।

উপ-মহাসচিবের তিন পদের বিপরীতে প্রার্থী চারজন। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে এই পদে ভোট হবে। চার প্রার্থী হলেন-বক্সিংয়ের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খান, সাঁতারের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, আরচারির সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ও বিসিবির পরিচালক আমজাদ হোসেন।

অতিরিক্ত একজন প্রার্থী আছেন রিজিওনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোটার সদস্যপদে। তিন পদের বিপরীতে এ কোটায় প্রার্থী আছেন চট্টগ্রামের সৈয়দ আবুল বশর, ঢাকার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, সিলেটের আবিবুল বারী আয়হান ও ময়মনসিংহের আবদুল্লাহ আল ফুয়াদ। 

কেউ সরে না দাঁড়ালে এ পদেও হবে ভোটাভুটি।

সহসভাপতি পদে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে, তারা হলেন- অ্যাথলেটিকসের সভাপতি ড. নাঈম আশফাক চৌধুরী ও সাবেক সভাপতি আবদুস সালাম, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং সাবেক হকি খেলোয়াড় ইমরোজ আহমেদ।

কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সাইক্লিংয়ের সাইফুল ইসলাম। অলিম্পিকভুক্ত ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিওএ’র সদস্যপদ পেতে যাচ্ছেন- ব্যাডমিন্টনের রাসেল কবির সুমন, বাস্কেটবলের আতিকুল হাফিজ, জিমন্যাস্টিকের হাবিবুর রহমান জামিল, হ্যান্ডবলের সালাউদ্দিন আহমেদ, হকির রিয়াজুল হাসান, জুডোর ওয়েস হুদা, রোইংয়ের মাকসুদ আলম, টেবিল টেনিসের মাকসুদ আহমেদ, তায়কোয়ানদোর হাসানুজ্জামান খান বাবলু, ভলিবলের ফারুক হাসান, ভারোত্তোলনের মহিউদ্দিন আহমেদ, কুস্তির আশিক সাঈদ, ফেন্সিংয়ের কামরুল ইসলাম ও রাগবির আব্দুল্লাহ আল জহির স্বপন।

আরও যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন, তারা হলেন- অলিম্পিক ফেডারেশনের প্রতিনিধি হিসেবে কারাতের শাহজাদা আলম, স্পেশাল অলিম্পিকের মশিউর রহমান, মহিলা ক্রীড়া সংস্থার ফিরোজা করিম নেলী, সেনা নিয়ন্ত্রণ বোর্ডের ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কবীর, অলিম্পিয়ান শূটার আব্দুল্লাহ হেল বাকী, ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি অতিরিক্ত সচিব সেলিম ফকির, জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম এবং বিওএ’র অ্যাথলেট কমিশনের ফারহাদ জেসমিন লিটি।

বিওএ’র নির্বাহী কমিটি সভাপতিসহ ৩৭ সদস্যের হলেও একজন কম থাকছে আইওসির প্রতিনিধি না থাকায়। ৩৬ সদস্যের নতুন যে কমিটি হতে যাচ্ছে সেখানে মাত্র তিনজন আছেন বর্তমান কমিটির। সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সদস্য ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কবীর ও ফিরোজা করিম নেলী ছাড়া বর্তমান কমিটির বাকিরা বিদায় নিচ্ছেন।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা